ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৫

ইন্দোনেশিয়ার গোরোন্তালো প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধসে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার আনাদোলু এজেন্সি পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেলে পোহুওয়াতো রিজেন্সির হুলাওয়া গ্রামে খনিটিতে শ্রমিকেরা কাজ করছিলেন। এ সময় পাশের একটি ঢাল থেকে হঠাৎ মাটি ধসে পড়ে। এতে শ্রমিকরা মাটির নিচে চাপা পড়েন। গোরোন্তালো পুলিশের মুখপাত্র মারুপা সাগালা জানিয়েছেন, নিহত পাঁচজনই পার্শ্ববর্তী বোয়ালেমো রিজেন্সির বাসিন্দা। তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্ভাব্য আরও কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন কি না, তা জানতে বৃহস্পতিবারও ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের অবস্থা নিশ্চিত করতে পারেননি উদ্ধারকারীরা। 

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৫

ইন্দোনেশিয়ার গোরোন্তালো প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধসে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার আনাদোলু এজেন্সি পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেলে পোহুওয়াতো রিজেন্সির হুলাওয়া গ্রামে খনিটিতে শ্রমিকেরা কাজ করছিলেন। এ সময় পাশের একটি ঢাল থেকে হঠাৎ মাটি ধসে পড়ে। এতে শ্রমিকরা মাটির নিচে চাপা পড়েন।

গোরোন্তালো পুলিশের মুখপাত্র মারুপা সাগালা জানিয়েছেন, নিহত পাঁচজনই পার্শ্ববর্তী বোয়ালেমো রিজেন্সির বাসিন্দা। তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্ভাব্য আরও কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন কি না, তা জানতে বৃহস্পতিবারও ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের অবস্থা নিশ্চিত করতে পারেননি উদ্ধারকারীরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow