ইন্দোনেশিয়ায় রেসিংয়ে দর্শকদের ওপর গাড়ি, নিহত ৮
ইন্দোনেশিয়ায় ড্র্যাগ রেসিং প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ওপর গাড়ি উঠে গেলে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। উত্তর সুলাওয়েসি প্রদেশের কোতামোবাগু শহরে এ দুর্ঘটনা ঘটে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবার কর্মকর্তারা জানান, রোববার আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি গাড়ি ফিনিশিং লাইন অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ে। দুর্ঘটনার পরপরই ড্র্যাগ রেসিং প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর গাড়িটির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। আয়োজকদের তথ্য অনুযায়ী, ওই প্রতিযোগিতায় মোট ৩৩৭টি গাড়ি নিবন্ধিত ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইন্দোনেশিয়ায় ড্র্যাগ রেসিং প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ওপর গাড়ি উঠে গেলে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। উত্তর সুলাওয়েসি প্রদেশের কোতামোবাগু শহরে এ দুর্ঘটনা ঘটে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সোমবার কর্মকর্তারা জানান, রোববার আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি গাড়ি ফিনিশিং লাইন অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ে।
দুর্ঘটনার পরপরই ড্র্যাগ রেসিং প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর গাড়িটির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ওই প্রতিযোগিতায় মোট ৩৩৭টি গাড়ি নিবন্ধিত ছিল।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।
What's Your Reaction?