ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

চট্টগ্রাম নগরের ইপিজেড-সল্টগোলা ক্রসিংসহ আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।  এ লক্ষ্যে সম্ভাব্য নির্মাণস্থল পরিদর্শন করেছেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে বলেন। সিডিএ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নয়ারহাট খালের সংস্কারকাজ সম্পন্ন হলেও খালের মুখে স্লুইসগেট না থাকায় জোয়ারের সময় সমুদ্রের পানি খালে প্রবেশ করে। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন ব্যাহত হয় এবং হালিশহর, ইপিজেড, সল্টগোলা ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ এলাকায় স্লুইসগেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও নানা জটিলতায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এ সময় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সংসদীয় এলাকার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে প্রকল্পটিক

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

চট্টগ্রাম নগরের ইপিজেড-সল্টগোলা ক্রসিংসহ আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। 

এ লক্ষ্যে সম্ভাব্য নির্মাণস্থল পরিদর্শন করেছেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে বলেন।

সিডিএ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নয়ারহাট খালের সংস্কারকাজ সম্পন্ন হলেও খালের মুখে স্লুইসগেট না থাকায় জোয়ারের সময় সমুদ্রের পানি খালে প্রবেশ করে। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন ব্যাহত হয় এবং হালিশহর, ইপিজেড, সল্টগোলা ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ এলাকায় স্লুইসগেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও নানা জটিলতায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

এ সময় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সংসদীয় এলাকার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেন, স্লুইসগেট নির্মাণে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও ব্যবহারসংক্রান্ত বিষয়গুলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন সিডিএ চেয়ারম্যান। এলাকাবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগের কথা তুলে ধরলে তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow