ইফতারে প্রশান্তি দেবে দুধ তরমুজের ঠান্ডা শরবত

সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর ইফতারে প্রথম চুমুকেই যদি শরীর-মন জুড়ে নামে প্রশান্তির ঢেউ তাহলে কেমন হয়? নিশ্চয়ই সবাই মুহূর্তেই ক্লান্তি দূর করতে চায়। আর সারাদিনের ক্লান্তিতে মুহূর্তেই সতেজ করে তুলতে পারে দুধ তরমুজের ঠান্ডা শরবত। রসালো তরমুজের প্রাকৃতিক মিষ্টতা আর দুধের মোলায়েম স্বাদ মিলিয়ে তৈরি এই পানীয় শুধু তৃষ্ণাই মেটায় না, জোগায় প্রয়োজনীয় পুষ্টিও। ইফতারের আয়োজনে তাই ভিন্ন স্বাদ আর স্বস্তির ছোঁয়া আনতে রাখতে পারেন এক গ্লাস দুধ তরমুজের ঠান্ডা শরবত। উপকরণ তরল দুধ ৩ কাপ গুঁড়ো দুধ আধা কাপ কনডেনসড মিল্ক সিকি কাপ কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ তরমুজ পরিমাণমতো রুহ আফজা ২ টেবিল চামচ আরও পড়ুন: খেজুরের স্মুদি বানাবেন যেভাবে রোজার ক্লান্তি দূর করবে চিয়া নারকেল শরবত অল্প সময়ে বানিয়ে নিন কমলার শরবত যেভাবে তৈরি করবেন প্রথমেই তরমুজ ও রুহ আফজা ছাড়া সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে পরে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে ১ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। একই সঙ্গে তরমুজও কিউব করে কেটে ফ্রিজে রেখে দিন। সবশেষে দুধের সঙ্গে রুহ আফজা আর তরমুজ মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো দুধ তরমুজের ঠান্ডা শরবত। এবার ইফতারে পরিবার নিয়

ইফতারে প্রশান্তি দেবে দুধ তরমুজের ঠান্ডা শরবত

সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর ইফতারে প্রথম চুমুকেই যদি শরীর-মন জুড়ে নামে প্রশান্তির ঢেউ তাহলে কেমন হয়? নিশ্চয়ই সবাই মুহূর্তেই ক্লান্তি দূর করতে চায়। আর সারাদিনের ক্লান্তিতে মুহূর্তেই সতেজ করে তুলতে পারে দুধ তরমুজের ঠান্ডা শরবত।

রসালো তরমুজের প্রাকৃতিক মিষ্টতা আর দুধের মোলায়েম স্বাদ মিলিয়ে তৈরি এই পানীয় শুধু তৃষ্ণাই মেটায় না, জোগায় প্রয়োজনীয় পুষ্টিও। ইফতারের আয়োজনে তাই ভিন্ন স্বাদ আর স্বস্তির ছোঁয়া আনতে রাখতে পারেন এক গ্লাস দুধ তরমুজের ঠান্ডা শরবত।

উপকরণ

  • তরল দুধ ৩ কাপ
  • গুঁড়ো দুধ আধা কাপ
  • কনডেনসড মিল্ক সিকি কাপ
  • কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
  • তরমুজ পরিমাণমতো
  • রুহ আফজা ২ টেবিল চামচ

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই তরমুজ ও রুহ আফজা ছাড়া সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে পরে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে ১ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। একই সঙ্গে তরমুজও কিউব করে কেটে ফ্রিজে রেখে দিন। সবশেষে দুধের সঙ্গে রুহ আফজা আর তরমুজ মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো দুধ তরমুজের ঠান্ডা শরবত। এবার ইফতারে পরিবার নিয়ে উপভোগ করুন মজাদার এই শরবত।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow