ইফতার অনুষ্ঠানে গিয়ে বিপাকে হিনা খান

একটি সাধারণ ইফতার দাওয়াত কিন্তু সেখানে হাজির হতেই যেন অস্বস্তির মুখে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। অনুষ্ঠানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তৈরি হয় অপ্রত্যাশিত এক পরিস্থিতি, যা মুহূর্তেই আনন্দঘন পরিবেশকে করে তোলে বিব্রতকর। উপস্থিত অতিথিদের ভিড়, কৌতূহলী দৃষ্টি আর অস্বস্তিকর ঘটনার মাঝেই পড়ে যান এই বলিউড সুন্দরী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রিয় তারকাকে কাছে পেয়ে ভক্তরা ছবি তোলা ও সেলফি নেওয়ার জন্য ভিড় জমান। একই সময়ে পেশাদার আলোকচিত্রীদের হুড়োহুড়ি ও চিৎকার-চেঁচামেচিতে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা ব্যর্থ হলে হিনা খান নিজেই এগিয়ে আসেন। উত্তেজিত হয়ে তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান এবং চিৎকার করে বিশৃঙ্খলা বন্ধ করতে বলেন। অভিনেত্রীর কঠোর অবস্থানের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে বর্তমানে সুস্থতার পথে রয়েছেন হিনা খান। অসুস্থতা জয় করে নিয়মিত কাজে ফিরলেও জনসমাগমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে বেশ বিড়ম্বনায় ফেলেছে।  সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকেই ত

ইফতার অনুষ্ঠানে গিয়ে বিপাকে হিনা খান
একটি সাধারণ ইফতার দাওয়াত কিন্তু সেখানে হাজির হতেই যেন অস্বস্তির মুখে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। অনুষ্ঠানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তৈরি হয় অপ্রত্যাশিত এক পরিস্থিতি, যা মুহূর্তেই আনন্দঘন পরিবেশকে করে তোলে বিব্রতকর। উপস্থিত অতিথিদের ভিড়, কৌতূহলী দৃষ্টি আর অস্বস্তিকর ঘটনার মাঝেই পড়ে যান এই বলিউড সুন্দরী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রিয় তারকাকে কাছে পেয়ে ভক্তরা ছবি তোলা ও সেলফি নেওয়ার জন্য ভিড় জমান। একই সময়ে পেশাদার আলোকচিত্রীদের হুড়োহুড়ি ও চিৎকার-চেঁচামেচিতে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা ব্যর্থ হলে হিনা খান নিজেই এগিয়ে আসেন। উত্তেজিত হয়ে তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান এবং চিৎকার করে বিশৃঙ্খলা বন্ধ করতে বলেন। অভিনেত্রীর কঠোর অবস্থানের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে বর্তমানে সুস্থতার পথে রয়েছেন হিনা খান। অসুস্থতা জয় করে নিয়মিত কাজে ফিরলেও জনসমাগমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে বেশ বিড়ম্বনায় ফেলেছে।  সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকেই তার পক্ষ নিয়ে আলোকচিত্রীদের অপেশাদার আচরণের সমালোচনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow