ইফতার থেকে সেহেরি, আলোকিতে জমলো ‘মুনলাইট ফেস্টিভ্যাল ২.০’
রাজধানীতে রমজানের স্নিগ্ধ সন্ধ্যায় ৫০টিরও বেশি ফুড স্টলের অংশগ্রহণে আবারও বসেছে জমজমাট আয়োজন ‘মুনলাইট ফেস্টিভ্যাল ২.০’। সোমবার (২ মার্চ) থেকে রাজধানীর আলোকিতে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এই উৎসব শেষ হচ্ছে বুধবার (৪ মার্চ)। প্রথম আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে সাজানো হয়েছে উৎসবটি। আয়োজকদের ভাষ্য, ইফতার থেকে সেহেরি পর্যন্ত দর্শনার্থীদের জন্য থাকছে স্বাদের বৈচিত্র্যময় আয়োজন। উৎসবে ঐতিহ্যবাহী ভাজাপোড়া থেকে শুরু করে জনপ্রিয় স্ট্রিট ফুডসহ সবই মিলবে এক ছাতার নিচে। অংশ নিচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ওয়াফেল আপ, ফ্রেস ও চা-টাইম। টক, ঝাল, মিষ্টি কিংবা ভারি খাবার—সব ধরনের রুচির জন্য থাকছে বিশেষ আয়োজন। খাবারের পাশাপাশি বিনোদনেও আছে চমক। সেলিব্রিটিদের উপস্থিতি, শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, লাইভ ফায়ার শো ও স্ট্রিট পারফরম্যান্স আয়োজনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। পরিবার নিয়ে উপভোগের জন্য আছে ফ্যামিলি প্লে জোন, গেমিং জোন, ফটো জোন এবং ইমার্সিভ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স। এ আয়োজনের সঙ্গে স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে একাধিক প্রতিষ্ঠান। হাউজিং স্পন্সর আশিয়ান সিটি এবং বেভারেজ স্পন্সর
রাজধানীতে রমজানের স্নিগ্ধ সন্ধ্যায় ৫০টিরও বেশি ফুড স্টলের অংশগ্রহণে আবারও বসেছে জমজমাট আয়োজন ‘মুনলাইট ফেস্টিভ্যাল ২.০’। সোমবার (২ মার্চ) থেকে রাজধানীর আলোকিতে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এই উৎসব শেষ হচ্ছে বুধবার (৪ মার্চ)।
প্রথম আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে সাজানো হয়েছে উৎসবটি। আয়োজকদের ভাষ্য, ইফতার থেকে সেহেরি পর্যন্ত দর্শনার্থীদের জন্য থাকছে স্বাদের বৈচিত্র্যময় আয়োজন।
উৎসবে ঐতিহ্যবাহী ভাজাপোড়া থেকে শুরু করে জনপ্রিয় স্ট্রিট ফুডসহ সবই মিলবে এক ছাতার নিচে। অংশ নিচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ওয়াফেল আপ, ফ্রেস ও চা-টাইম। টক, ঝাল, মিষ্টি কিংবা ভারি খাবার—সব ধরনের রুচির জন্য থাকছে বিশেষ আয়োজন।
খাবারের পাশাপাশি বিনোদনেও আছে চমক। সেলিব্রিটিদের উপস্থিতি, শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, লাইভ ফায়ার শো ও স্ট্রিট পারফরম্যান্স আয়োজনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। পরিবার নিয়ে উপভোগের জন্য আছে ফ্যামিলি প্লে জোন, গেমিং জোন, ফটো জোন এবং ইমার্সিভ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স।
এ আয়োজনের সঙ্গে স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে একাধিক প্রতিষ্ঠান। হাউজিং স্পন্সর আশিয়ান সিটি এবং বেভারেজ স্পন্সর পার্টেক্স স্টার গ্রুপ। পেমেন্ট স্পন্সর হিসেবে রয়েছে বিকাশ এবং স্পোর্টস স্পন্সর হিসেবে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এছাড়া মিষ্টিমুখে থাকছে পোলার আইসক্রিম, হেলথ স্পন্সর হিসেবে ইউনিভার্সাল হেলথ কেয়ার। বিশেষ উপহার সহযোগিতায় রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।
আয়োজকদের প্রত্যাশা, চাঁদের আলোয় সাজানো এ আয়োজন মৌসুমের অন্যতম আকর্ষণীয় ফুড ফেস্টিভ্যালে পরিণত হবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসবটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
সুস্বাদু খাবার, প্রাণবন্ত আড্ডা ও পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে ‘মুনলাইট ফেস্টিভ্যাল ২.০’ সবার জন্য উন্মুক্ত।
What's Your Reaction?