ইফতার মাহফিলে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ আ’লীগ নেতাকর্মীদের

পবিত্র রমজান মাসে শপথ নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী মহানগর ও জেলার নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহী নগরের একটি রেস্তরাঁয় জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে এক ইফতার মাহফিলে এই শপথ নেন নেতাকর্মীরা। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাদের সম্মিলিত শপথবাক্য পাঠ করতে দেখা যায়। শপথে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা এবং রাজশাহীর স্থানীয় নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি চলমান থাকবে। তারা আল্লাহর নামে শপথ নিয়ে দেশের বিভিন্ন স্থানে নির্যাতিত দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা কামনা করেন এবং সকলের মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন। শপথ অনুষ্ঠান শেষে উপস্থিত নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। সাখাওয়াত হোসেন/এফএ/এমএস

ইফতার মাহফিলে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ আ’লীগ নেতাকর্মীদের

পবিত্র রমজান মাসে শপথ নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী মহানগর ও জেলার নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহী নগরের একটি রেস্তরাঁয় জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে এক ইফতার মাহফিলে এই শপথ নেন নেতাকর্মীরা। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাদের সম্মিলিত শপথবাক্য পাঠ করতে দেখা যায়।

শপথে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা এবং রাজশাহীর স্থানীয় নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি চলমান থাকবে। তারা আল্লাহর নামে শপথ নিয়ে দেশের বিভিন্ন স্থানে নির্যাতিত দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা কামনা করেন এবং সকলের মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন।

শপথ অনুষ্ঠান শেষে উপস্থিত নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

সাখাওয়াত হোসেন/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow