ইবি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাস দমন আইনে মামলা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ইবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদকে প্রধান আসামি করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, গত শুক্রবার (১৭ জুলাই) ভোরে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে শিক্ষার অধিকার পুনর্বহাল এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভোর সাড়ে ৫টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের কয়েকজন সদস্য সংগঠনের কার্যক্রমে সমর্থন ও উৎসাহ জোগানোর উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী কার্যক্রমে প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সন্ত্রাস দমন আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে

ইবি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাস দমন আইনে মামলা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ইবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদকে প্রধান আসামি করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার (১৭ জুলাই) ভোরে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে শিক্ষার অধিকার পুনর্বহাল এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে একটি ঝটিকা মিছিল বের করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভোর সাড়ে ৫টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের কয়েকজন সদস্য সংগঠনের কার্যক্রমে সমর্থন ও উৎসাহ জোগানোর উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী কার্যক্রমে প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সন্ত্রাস দমন আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মিছিল শেষে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। তাদের অবস্থান শনাক্তে অভিযান চলছে। মামলা দায়েরের পর পুলিশ আসামিদের গ্রেফতারে সক্রিয়ভাবে কাজ করছে।

ইরফান উল্লাহ/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow