ইমানদারের তিন বৈশিষ্ট্য

হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে, সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে, সে যেন অবশ্যই তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে, সে যেন ভালো কথা বলে; অন্যথায় চুপ থাকে।’ (বুখারি : ৬০১৮; মুসলিম : ৪৭) শিক্ষা ১. মেহমানের সম্মান করা, মেহমান আসলে খুশি হওয়া ও যথাসাধ্য তার সেবা করা নবীজির সুন্নত। মেহদারিতেও মানুষের ইমানদারির পরিচয় পাওয়া যায়। ২. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য। এতে জীবনে বরকত হয়। রাসুল (সা.)-এর অন্যতম বৈশিষ্ট্য ছিল এটি। ৩. সমসময় ভালো কথা বলা। মন্দ কথা পরিহার করা। সম্ভব হলে ভালো কথা বলা, অন্যথায় চুপ থাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow