ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী রহমতপাড়া এলাকায় একটি মসজিদের ইমামের ওপর মধ্যরাতে হামলা চালিয়ে মারধর এবং টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ইমামকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন (এ সংবাদ লেখা পর্যন্ত)। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গাংনী দক্ষিণপাড়া মসজিদের ইমাম সালমান খান (২২), মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিলেন। তিনি গাংনী মাদ্রাসার আরবি জামাতের একজন ছাত্র এবং পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। সালমান খানের পিতার নাম জামিল খান। অভিযোগে বলা হয়, রাতের ওই সময় বাচ্চু শেখ ও জামাল শেখ নামে দুই ব্যক্তি মসজিদের বাইরে থেকে ইমামকে ডাকতে থাকেন। ইমাম সাড়া না দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে মসজিদের বেড়া ভেঙে ফেলেন। পরে দরজা খুলে বাইরে বের হলে অভিযুক্তরা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এক প
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী রহমতপাড়া এলাকায় একটি মসজিদের ইমামের ওপর মধ্যরাতে হামলা চালিয়ে মারধর এবং টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
হামলায় গুরুতর আহত ইমামকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন (এ সংবাদ লেখা পর্যন্ত)। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গাংনী দক্ষিণপাড়া মসজিদের ইমাম সালমান খান (২২), মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিলেন। তিনি গাংনী মাদ্রাসার আরবি জামাতের একজন ছাত্র এবং পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। সালমান খানের পিতার নাম জামিল খান।
অভিযোগে বলা হয়, রাতের ওই সময় বাচ্চু শেখ ও জামাল শেখ নামে দুই ব্যক্তি মসজিদের বাইরে থেকে ইমামকে ডাকতে থাকেন। ইমাম সাড়া না দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে মসজিদের বেড়া ভেঙে ফেলেন। পরে দরজা খুলে বাইরে বের হলে অভিযুক্তরা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এক পর্যায়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের বাড়িতে মসজিদ সংলগ্ন মোয়াজ্জিনের বাড়ি দিকে আশ্রয় নেন।
ইমামের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ভ্যানযোগে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ভ্যানচালকের দাবি, হাসপাতালে নেওয়ার পথে আহত ইমাম একাধিকবার বমি করেন। পরে চিকিৎসক তার মাথায় গুরুতর আঘাতের বিষয়টি বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। এ সংবাদ লেখা পর্যন্ত ইমামকে খুমেকে নেওয়ার প্রস্তুতি চলছে বলে তার স্বজনরা জানিয়েছেন।
স্থানীয় মুসল্লিরা জানান, প্রায় দুই বছর ধরে সালমান খান ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের ভাষ্য, তিনি একজন ভদ্র, শান্ত ও ধর্মপরায়ণ মানুষ। তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ শোনা যায়নি।
এক মুসল্লি বলেন, মসজিদ আল্লাহর ঘর। সেই ঘরেও যদি একজন ইমাম নিরাপদ না থাকেন, তাহলে সমাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
মসজিদ কমিটির সভাপতি ও মুসল্লিরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে সংবাদ সংগ্রহ করতে গেলে অভিযুক্ত বাচ্চু শেখ ও জামাল শেখ বাড়িতে ছিলেন না। স্থানীয়দের দাবি, সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে তারা সরে যান। তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে এর আগেও মাদক ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, বিষয়টি আমার জানা ছিল না। ভুক্তভোগী বা তার পরিবার অভিযোগ দায়ের করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?