ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসি’র হামলা 

ইরাকের কুর্দি-অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)।  শনিবার (৭ মার্চ) সকালে এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানায় আইআরজিসি। খবর আল জাজিরার। এদিকে সংস্থা তাসনিম-এ প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। এর আগে বুধবার (৪ মার্চ) সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে সিএনএন জানায়, ইরানে সরকারবিরোধী বিদ্রোহ উসকে দিতে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানি বিরোধী দল ও ইরাকভিত্তিক কুর্দি নেতাদের সঙ্গে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। ওয়াশিংটনের লক্ষ্য—ইরানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীকে ব্যস্ত রেখে বড় শহরগুলোতে সরকারবিরোধী আন্দোলনের সুযোগ তৈরি করা। অন্যদিকে শনিবার সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘা

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসি’র হামলা 
ইরাকের কুর্দি-অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)।  শনিবার (৭ মার্চ) সকালে এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানায় আইআরজিসি। খবর আল জাজিরার। এদিকে সংস্থা তাসনিম-এ প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। এর আগে বুধবার (৪ মার্চ) সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে সিএনএন জানায়, ইরানে সরকারবিরোধী বিদ্রোহ উসকে দিতে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানি বিরোধী দল ও ইরাকভিত্তিক কুর্দি নেতাদের সঙ্গে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। ওয়াশিংটনের লক্ষ্য—ইরানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীকে ব্যস্ত রেখে বড় শহরগুলোতে সরকারবিরোধী আন্দোলনের সুযোগ তৈরি করা। অন্যদিকে শনিবার সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিতে বড়সড় হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।   এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশ দুটিতে মার্কিন অবস্থানগুলো লক্ষ্য করে ব্যাপক ও যৌথ হামলা চালানো হয়েছে। এই অভিযানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক মিসাইল ও ড্রোন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow