ইরানকে অস্ত্র না দিতে ট্রাম্পের অনুরোধের জবাব দিল চীন

ইরানকে অস্ত্র না পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অনুরোধের জবাব দিয়েছে চীন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে চীন সম্মত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, চীন তেহরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি সম্পূর্ণ বানোয়াট। এর আগে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে তেহরানকে অস্ত্র না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, আমি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ায় চীন খুব খুশি। আমি এটা করেছি তাদের জন্য এবং সারা বিশ্বের জন্যেও। ট্রাম্প লিখেছেন, এই পরিস্থিতি আর তৈরি হবে না। চীন ইরানে অস্ত্র না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে। তিনি আরও লিখেছেন, আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! এটা কি মারামারির চেয়ে ভালো নয়? কিন্তু মনে রাখবেন, যদি দরকার পড়ে আমরা লড়াই করতেও খুব পারদর্শী। এক্ষেত্রে অন্য সবার চেয়ে আমরা অনেক ভালো। এদিকে যুক্তরাষ্ট্র ও ইস

ইরানকে অস্ত্র না দিতে ট্রাম্পের অনুরোধের জবাব দিল চীন

ইরানকে অস্ত্র না পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অনুরোধের জবাব দিয়েছে চীন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে চীন সম্মত হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, চীন তেহরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি সম্পূর্ণ বানোয়াট।

এর আগে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে তেহরানকে অস্ত্র না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, আমি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ায় চীন খুব খুশি। আমি এটা করেছি তাদের জন্য এবং সারা বিশ্বের জন্যেও।

ট্রাম্প লিখেছেন, এই পরিস্থিতি আর তৈরি হবে না। চীন ইরানে অস্ত্র না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে।

তিনি আরও লিখেছেন, আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! এটা কি মারামারির চেয়ে ভালো নয়? কিন্তু মনে রাখবেন, যদি দরকার পড়ে আমরা লড়াই করতেও খুব পারদর্শী। এক্ষেত্রে অন্য সবার চেয়ে আমরা অনেক ভালো।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলার বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ফাইন্যান্সিয়াল টাইমস বুধবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছে। এর মাধ্যমে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু বানানোর এক নতুন সক্ষমতা অর্জন করেছে দেশটি।

প্রতিবেদনটিতে ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাতে বলা হয়েছে, টিইই-০১বি নামের এই স্যাটেলাইট চীনা কোম্পানি আর্থ আই তৈরি ও উৎক্ষেপণ করেছিল।

চীন স্যাটেলাইটটি মহাকাশে পাঠানোর পর ২০২৪ সালের শেষের দিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এর নিয়ন্ত্রণ নেয়।

পত্রিকাটি আরও বলেছে, ইরানি সামরিক কমান্ডাররা এই স্যাটেলাইটকে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন। গত মার্চে ওইসব স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে এবং পরে এ স্যাটেলাইট থেকেই ছবি তোলা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow