ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন নৌ অবরোধকে ‘নৌযুদ্ধের ইতিহাসে সবচেয়ে সফল অবরোধ’ বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইরান দ্রুত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হচ্ছে।  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ‘ভুয়া সংবাদমাধ্যম’ এই অবরোধ কতটা কার্যকর, তা তুলে ধরছে না। তিনি লেখেন, ‘নৌযুদ্ধের ইতিহাসে এটি সবচেয়ে সফল অবরোধ। আমরা চাই না, এমন কিছুই এর ভেতরে প্রবেশ করতে পারে না। এটি একটি ইস্পাতের দেয়াল।’ খবর আল জাজিরার।  ট্রাম্প আরও দাবি করেন, ‘ইরান এখন কোনো ব্যবসাই করতে পারছে না। তারা তাদের সামরিক বাহিনী বা অন্য কোনো বিল পরিশোধ করতে পারছে না এবং দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে।’ একই পোস্টে তিনি আরও লেখেন, ‘অনেক তেল বাইরে যাচ্ছে। আল্লাহর প্রশংসা হোক!’ এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেহরান কোনো সমঝোতা চুক্তিতে রাজি না হলে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো লক্ষ্য করে নতুন হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। তবে সম্ভাব্য হামলার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন নৌ অবরোধকে ‘নৌযুদ্ধের ইতিহাসে সবচেয়ে সফল অবরোধ’ বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইরান দ্রুত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হচ্ছে। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ‘ভুয়া সংবাদমাধ্যম’ এই অবরোধ কতটা কার্যকর, তা তুলে ধরছে না। তিনি লেখেন, ‘নৌযুদ্ধের ইতিহাসে এটি সবচেয়ে সফল অবরোধ। আমরা চাই না, এমন কিছুই এর ভেতরে প্রবেশ করতে পারে না। এটি একটি ইস্পাতের দেয়াল।’ খবর আল জাজিরার। 

ট্রাম্প আরও দাবি করেন, ‘ইরান এখন কোনো ব্যবসাই করতে পারছে না। তারা তাদের সামরিক বাহিনী বা অন্য কোনো বিল পরিশোধ করতে পারছে না এবং দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে।’

একই পোস্টে তিনি আরও লেখেন, ‘অনেক তেল বাইরে যাচ্ছে। আল্লাহর প্রশংসা হোক!’

এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেহরান কোনো সমঝোতা চুক্তিতে রাজি না হলে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো লক্ষ্য করে নতুন হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

তবে সম্ভাব্য হামলার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow