‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইরানিরা নিজেদের ‘পেশাদার দাবাড়ু’ হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছে তেহরান। ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও আলোচনাকে দাবা খেলার সঙ্গে তুলনা করার পর এ মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর টাইমস অব ইসরায়েলের। সোমবার (১০ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, আলো জ্বালানো হোক কিংবা নিভিয়ে দেওয়া হোক, ইরানিরা দেখিয়েছে যে তারা পেশাদার দাবাড়ু। বাঘায়ি পুনর্ব্যক্ত করেন, যতদিন মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে, যতদিন যুক্তরাষ্ট্রের অন্যান্য লঙ্ঘন অব্যাহত থাকবে, ততদিন হরমুজ প্রণালি একটি নিরাপদ জলপথ হয়ে উঠেছে একথা বলার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হবে না। এর আগে ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দেন। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরান একগুচ্ছ শর্ত দেওয়ার পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা থেকে কিছুটা সরে আসার ইঙ্গিতও দেন তিনি। ট্রাম্পকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, ইরানের বিষয়ে তিনি অপেক্ষা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইরানিরা নিজেদের ‘পেশাদার দাবাড়ু’ হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছে তেহরান। ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও আলোচনাকে দাবা খেলার সঙ্গে তুলনা করার পর এ মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর টাইমস অব ইসরায়েলের।
সোমবার (১০ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, আলো জ্বালানো হোক কিংবা নিভিয়ে দেওয়া হোক, ইরানিরা দেখিয়েছে যে তারা পেশাদার দাবাড়ু।
বাঘায়ি পুনর্ব্যক্ত করেন, যতদিন মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে, যতদিন যুক্তরাষ্ট্রের অন্যান্য লঙ্ঘন অব্যাহত থাকবে, ততদিন হরমুজ প্রণালি একটি নিরাপদ জলপথ হয়ে উঠেছে একথা বলার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হবে না।
এর আগে ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দেন। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরান একগুচ্ছ শর্ত দেওয়ার পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা থেকে কিছুটা সরে আসার ইঙ্গিতও দেন তিনি।
ট্রাম্পকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, ইরানের বিষয়ে তিনি অপেক্ষাকৃত সংযত অবস্থানে আছেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কেবল আংশিকভাবে আলোচনা করছেন এবং আপাতত দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইরানে মূল্যস্ফীতি অনেক বেড়েছে এবং দেশটির অর্থও ফুরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। এটি অনেকটা দাবা খেলার মতো।
এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের সঙ্গে যুদ্ধে বিজয় ঘোষণা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তির চেষ্টা থেকে সরে আসার কথা বিবেচনা করছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরান পুরোপুরি প্রণালিটি খুলে দিলে চলমান যুদ্ধের বিজয় ঘোষণা করার ভিত্তি তৈরি হবে বলে মনে করছেন ট্রাম্প।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এমনকি ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর কাছে পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান ইস্যু থেকে সরে আসার সম্ভাবনার কথাও ব্যক্তিগতভাবে তুলেছেন।
সূত্র : টাইমস অব ইসরায়েল
What's Your Reaction?