ইরানি জাহাজ অবরোধের কাছে এলেই ধ্বংস হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের মধ্যে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের জাহাজ অবরুদ্ধ এলাকার কাছাকাছি এলে সঙ্গে সঙ্গে তা ধ্বংস করা হবে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের নৌবাহিনীর অধিকাংশ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তার কথায়, ইরানের বহু জাহাজ এরই মধ্যে ‘সমুদ্রের তলদেশে’ চলে গেছে। তিনি উল্লেখ করেন, এখনো কিছু ‘ফাস্ট অ্যাটাক শিপ’ বা দ্রুতগামী ছোট আক্রমণাত্মক জাহাজ রয়েছে, যেগুলো আগে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি। আরও পড়ুন>>যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনানৌ অবরোধে নমনীয় সুর যুক্তরাষ্ট্রের, কিছু জাহাজকে ছাড়ের ঘোষণাইরানের বন্দর অবরোধ: ট্রাম্পের পরিকল্পনায় যোগ দেবে না যুক্তরাজ্য ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে, তাহলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।’ তিনি আরও বলেন, সমুদ্রে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যেভাবে দ্রুত ও কঠোর পদ্ধতিতে অভিযান চালানো হয়, একই ধরনের কৌশল ব্যবহার করা হবে। এই মন্তব্য এম

ইরানি জাহাজ অবরোধের কাছে এলেই ধ্বংস হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের মধ্যে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের জাহাজ অবরুদ্ধ এলাকার কাছাকাছি এলে সঙ্গে সঙ্গে তা ধ্বংস করা হবে।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের নৌবাহিনীর অধিকাংশ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তার কথায়, ইরানের বহু জাহাজ এরই মধ্যে ‘সমুদ্রের তলদেশে’ চলে গেছে।

তিনি উল্লেখ করেন, এখনো কিছু ‘ফাস্ট অ্যাটাক শিপ’ বা দ্রুতগামী ছোট আক্রমণাত্মক জাহাজ রয়েছে, যেগুলো আগে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি।

আরও পড়ুন>>
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা
নৌ অবরোধে নমনীয় সুর যুক্তরাষ্ট্রের, কিছু জাহাজকে ছাড়ের ঘোষণা

ইরানের বন্দর অবরোধ: ট্রাম্পের পরিকল্পনায় যোগ দেবে না যুক্তরাজ্য

ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে, তাহলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।’

তিনি আরও বলেন, সমুদ্রে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যেভাবে দ্রুত ও কঠোর পদ্ধতিতে অভিযান চালানো হয়, একই ধরনের কৌশল ব্যবহার করা হবে।

এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির আশপাশে ইরানি বন্দরগামী জাহাজের ওপর নৌ অবরোধ কার্যকর করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে এবং সংঘাত নতুন মাত্রা পেতে পারে।

সূত্র: রয়টার্স
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow