ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা
ইরানের আহভাজ বিমানবন্দরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আহভাজের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই যৌথভাবে এ হামলার জন্য দায়ী। রোববার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, খুজেস্তান প্রদেশের ডেপুটি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে তাসনিম নিউজ প্রতিবেদনটি করেছে। তাতে বলা হয়, কাসেম সোলেইমানি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালাতে পারে। এদিকে কুয়েতের একাধিক তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুটি বিদ্যুৎ উৎপাদন ও পানি লবণমুক্তকরণ (ডেসালিনেশন
ইরানের আহভাজ বিমানবন্দরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আহভাজের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই যৌথভাবে এ হামলার জন্য দায়ী।
রোববার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, খুজেস্তান প্রদেশের ডেপুটি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে তাসনিম নিউজ প্রতিবেদনটি করেছে। তাতে বলা হয়, কাসেম সোলেইমানি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।
হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালাতে পারে।
এদিকে কুয়েতের একাধিক তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুটি বিদ্যুৎ উৎপাদন ও পানি লবণমুক্তকরণ (ডেসালিনেশন) কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে।
What's Your Reaction?