ইরানের ‘কোনো তাড়া নেই’, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে
ইসলামাবাদে ম্যারাথন বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করার পর এবার মুখ খুলেছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সমঝোতার জন্য তাদের ‘কোনো তাড়া নেই’ এবং আলোচনার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপর নির্ভর করছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, আলোচনায় ইরান অত্যন্ত যুক্তিসঙ্গত প্রস্তাব এবং উদ্যোগ পেশ করেছে। এখন ‘বল যুক্তরাষ্ট্রের কোর্টে’। যুক্তরাষ্ট্র যদি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে, তবেই পরবর্তী অগ্রগতি সম্ভব। সূত্রটি আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধে ভুল হিসাব করেছে, আলোচনাতেও একই ভুল করছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্র একটি ‘যৌক্তিক চুক্তি’ মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। আরও পড়ুন>>দুঃসংবাদ! ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্সযেসব শর্তে জটিল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাট্রাম্পের ‘বলির পাঁঠা’ হচ্ছেন জেডি ভ্যান্স? সূত্রের ভাষায়, ‘ইরানের কোনো তাড়া নেই।’ এদিকে, পরবর্তী দফার আলোচনার জন্য এখনো কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা
ইসলামাবাদে ম্যারাথন বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করার পর এবার মুখ খুলেছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সমঝোতার জন্য তাদের ‘কোনো তাড়া নেই’ এবং আলোচনার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, আলোচনায় ইরান অত্যন্ত যুক্তিসঙ্গত প্রস্তাব এবং উদ্যোগ পেশ করেছে। এখন ‘বল যুক্তরাষ্ট্রের কোর্টে’। যুক্তরাষ্ট্র যদি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে, তবেই পরবর্তী অগ্রগতি সম্ভব।
সূত্রটি আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধে ভুল হিসাব করেছে, আলোচনাতেও একই ভুল করছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্র একটি ‘যৌক্তিক চুক্তি’ মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।
আরও পড়ুন>>
দুঃসংবাদ! ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স
যেসব শর্তে জটিল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
ট্রাম্পের ‘বলির পাঁঠা’ হচ্ছেন জেডি ভ্যান্স?
সূত্রের ভাষায়, ‘ইরানের কোনো তাড়া নেই।’
এদিকে, পরবর্তী দফার আলোচনার জন্য এখনো কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা
কেএএ/
What's Your Reaction?