ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি বাহরাইনের

ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন সফলভাবে প্রতিহত করার দাবি করেছে বাহরাইন। খবর টাইমস অব ইন্ডিয়ার। বুধবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। বাহরাইন এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছে। দেশটি জানিয়েছে, ভবিষ্যতের যেকোনো হুমেলা মোকাবিলায় তাদের বাহিনী প্রস্তুত রয়েছে। এদিকে মার্কিন ঘাঁটিতে রাতে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম। তেহরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা। এর মধ্যে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, একটি বিমানঘাঁটি এবং একটি হেলিকপ্টার ঘাঁটি রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি বাহরাইনের

ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন সফলভাবে প্রতিহত করার দাবি করেছে বাহরাইন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বুধবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

বাহরাইন এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছে। দেশটি জানিয়েছে, ভবিষ্যতের যেকোনো হুমেলা মোকাবিলায় তাদের বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে মার্কিন ঘাঁটিতে রাতে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম।

তেহরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা। এর মধ্যে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, একটি বিমানঘাঁটি এবং একটি হেলিকপ্টার ঘাঁটি রয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow