ইরানের তেল এবং খারগ দ্বীপ দখল করতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, তিনি ‌ইরানের তেল এবং সম্ভবত দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র খারগ দ্বীপ দখল করতে পারেন। তিনি বলেন, সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরানের তেল দখল করা। কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু বোকা লোক বলে, আপনারা এটা কেন করছেন? তারা আসলে বোকা। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র খারগ দ্বীপ দখল করতে পারে। এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, হয়তো আমরা খারগ দ্বীপ দখল করবো, হয়তো করব না। আমাদের কাছে অনেক বিকল্প আছে। এর মানে এও হবে যে আমাদের সেখানে কিছু সময়ের জন্য থাকতে হবে। দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে আরও সাড়ে তিন হাজার মার্কিন সেনা এসে পৌঁছেছে এবং আশঙ্কা বাড়ছে যে, উত্তেজনা আরও বাড়লে মার্কিন বাহিনী ইরানি হামলার শিকার হতে পারে। ট্রাম্প আরও বলেন, পাকিস্তানের ‘প্রতিনিধিদের’ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবে এগো

ইরানের তেল এবং খারগ দ্বীপ দখল করতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, তিনি ‌ইরানের তেল এবং সম্ভবত দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র খারগ দ্বীপ দখল করতে পারেন। তিনি বলেন, সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরানের তেল দখল করা। কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু বোকা লোক বলে, আপনারা এটা কেন করছেন? তারা আসলে বোকা।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র খারগ দ্বীপ দখল করতে পারে। এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, হয়তো আমরা খারগ দ্বীপ দখল করবো, হয়তো করব না। আমাদের কাছে অনেক বিকল্প আছে। এর মানে এও হবে যে আমাদের সেখানে কিছু সময়ের জন্য থাকতে হবে।

দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে আরও সাড়ে তিন হাজার মার্কিন সেনা এসে পৌঁছেছে এবং আশঙ্কা বাড়ছে যে, উত্তেজনা আরও বাড়লে মার্কিন বাহিনী ইরানি হামলার শিকার হতে পারে।

ট্রাম্প আরও বলেন, পাকিস্তানের ‘প্রতিনিধিদের’ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবে এগোচ্ছে, কিন্তু শিগগিরই কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কি না সে বিষয়ে তিনি বলেন, বেশ দ্রুতই একটি চুক্তি হতে পারে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow