ইরানের বিপক্ষে জোড়া গোল করা, কে এই এলিজা জাস্ট?

বিশ্বকাপের মঞ্চে প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন নায়ক। কিন্তু লস অ্যাঞ্জেলেসের আলো ঝলমলে রাতে যে নামটি হঠাৎ করেই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, তিনি হলেন নিউজিল্যান্ডের এলিজা জাস্ট। জার্মান ও চীনা বংশোদ্ভূত এই নিউজিল্যান্ড তারকা জোড়া গোল করে শুধু ইরানের বিপক্ষে দলকে বাঁচাননি, বরং ‘অল হোয়াইটস’-এর নতুন স্বপ্নের প্রতীক হয়ে উঠেছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে নিউজিল্যান্ডের দুই গোলই করেন ২৬ বছর বয়সী উইঙ্গার এলিজা জাস্ট। তার দুর্দান্ত পারফরম্যান্সের ফলে বিশ্বমঞ্চে নতুন করে আলোচনায় এসেছে ১৬ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন করা নিউজিল্যান্ড। পামারস্টন নর্থে জন্ম নেওয়া জাস্টের পরিবারে রয়েছে জার্মান ও চীনা শিকড়। তবে ফুটবল ক্যারিয়ার গড়ে উঠেছে নিউজিল্যান্ডেই। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দেশটির অন্যতম প্রতিশ্রুতিশীল প্রতিভা। ইউরোপের দেশ ডেনমার্ক ও অস্ট্রিয়ার ক্লাবে খেলার অভিজ্ঞতার থাকা এই উইঙ্গার বর্তমানে খেলছেন স্কটিশ ক্লাব মাদারওয়েলের হয়ে। ইরানের বিপক্ষে দুই গোলের দুটিতেই সহায়তা করেন নিউজিল্যান্ড অধিনায়ক ও অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উড।

ইরানের বিপক্ষে জোড়া গোল করা, কে এই এলিজা জাস্ট?

বিশ্বকাপের মঞ্চে প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন নায়ক। কিন্তু লস অ্যাঞ্জেলেসের আলো ঝলমলে রাতে যে নামটি হঠাৎ করেই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, তিনি হলেন নিউজিল্যান্ডের এলিজা জাস্ট। জার্মান ও চীনা বংশোদ্ভূত এই নিউজিল্যান্ড তারকা জোড়া গোল করে শুধু ইরানের বিপক্ষে দলকে বাঁচাননি, বরং ‘অল হোয়াইটস’-এর নতুন স্বপ্নের প্রতীক হয়ে উঠেছেন।

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে নিউজিল্যান্ডের দুই গোলই করেন ২৬ বছর বয়সী উইঙ্গার এলিজা জাস্ট। তার দুর্দান্ত পারফরম্যান্সের ফলে বিশ্বমঞ্চে নতুন করে আলোচনায় এসেছে ১৬ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন করা নিউজিল্যান্ড।

পামারস্টন নর্থে জন্ম নেওয়া জাস্টের পরিবারে রয়েছে জার্মান ও চীনা শিকড়। তবে ফুটবল ক্যারিয়ার গড়ে উঠেছে নিউজিল্যান্ডেই। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দেশটির অন্যতম প্রতিশ্রুতিশীল প্রতিভা। ইউরোপের দেশ ডেনমার্ক ও অস্ট্রিয়ার ক্লাবে খেলার অভিজ্ঞতার থাকা এই উইঙ্গার বর্তমানে খেলছেন স্কটিশ ক্লাব মাদারওয়েলের হয়ে।

ইরানের বিপক্ষে দুই গোলের দুটিতেই সহায়তা করেন নিউজিল্যান্ড অধিনায়ক ও অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উড। উডের সঙ্গে জাস্টের বোঝাপড়া ম্যাচজুড়ে ইরানি রক্ষণকে চাপে রাখে। অনেকেই মনে করছেন, এই জুটি বিশ্বকাপের অন্যতম চমক হয়ে উঠতে পারে।

স্প্যানিশ ফুটবল দর্শনে অনুপ্রাণিত ‘ওলে ফুটবল একাডেমি’তে বেড়ে ওঠা জাস্টের খেলার ধরনও আলাদা। গতি, টেকনিক ও সৃজনশীলতায় ভরপুর এই উইঙ্গার নিউজিল্যান্ডের ঐতিহ্যগত শক্তিনির্ভর ফুটবলের বাইরে এক নতুন মাত্রা যোগ করেছেন।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে এলিজাহ জাস্ট প্রমাণ করেছেন, তিনি শুধু ভবিষ্যতের তারকা নন, এই মুহূর্তেই নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ভরসাগুলোর একজন। আর তার পায়ে ভর করেই দেশটি এবার বিশ্বকাপে আরও বড় চমকের স্বপ্ন দেখছে

টিটিটি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow