ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। খবর বিবিসির।  মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমান উপকূলের কাছে আল বাহিয়াহ ও মোমবাসা নামের দুটি ট্যাংকারে রাতের বেলায় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হয়। জাহাজ দুটিতে মোট ৪৬ জন নাবিক কর্মরত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। অন্যদিকে, মোমবাসা জাহাজে থাকা ১৮ জন ভারতীয়র মধ্যে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মন্ত্রণালয়। ঘটনার পর ভারত সরকার তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা এই হামলা এবং আন্তর্জাতিক নৌপথ, বিশেষ করে হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল ব্যাহতকারী সহিংস কর্মকাণ্ডের তীব্

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। খবর বিবিসির। 

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমান উপকূলের কাছে আল বাহিয়াহ ও মোমবাসা নামের দুটি ট্যাংকারে রাতের বেলায় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হয়। জাহাজ দুটিতে মোট ৪৬ জন নাবিক কর্মরত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

অন্যদিকে, মোমবাসা জাহাজে থাকা ১৮ জন ভারতীয়র মধ্যে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ঘটনার পর ভারত সরকার তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা এই হামলা এবং আন্তর্জাতিক নৌপথ, বিশেষ করে হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল ব্যাহতকারী সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow