ইরানের শক্তি স্বীকার করল মার্কিন সেন্টকম কমান্ডার

মার্কিন নৌবাহিনীর প্রধান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এই বাহিনীর বাজেট শেষ করে দিয়েছে এবং যদি একটি সম্পূরক বাজেট অনুমোদন করা না হয়, তাহলে জুলাই মাস থেকে মার্কিন নৌবাহিনী কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডল আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, প্রশিক্ষণ, সনদপত্র এবং অন্যান্য মানবসম্পদ কার্যক্রমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য দুই মাসের মধ্যে বাহিনীর জন্য অবিলম্বে বাজেট বরাদ্দ প্রয়োজন। তিনি আরও বলেন, এই বাজেট ঘাটতি পশ্চিম এশিয়ার যুদ্ধের সাথে সম্পর্কিত এবং ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত কোনো সম্পূরক বাজেট জমা না দেওয়ায়, নৌবাহিনীকে জুলাই মাসের মধ্যে তাদের কার্যক্রমের পরিমাণ কমাতে হবে। ড্যারিল ক্যাডলের মতে, জ্বালানি খরচ, পরিচালনা ব্যয়, রক্ষণাবেক্ষণ এবং গোলাবারুদের খরচ দ্রুত বাড়ছে এবং যদি একটি সম্পূরক বাজেট অনুমোদিত না হয়, তবে জুলাই মাস থেকে মার্কিন নৌবাহিনী কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের এখনও যথেষ্ট শক্তি রয়েছে: সেন্টকম কমান্ডার সন্ত্রাসী সংগঠন সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল

ইরানের শক্তি স্বীকার করল মার্কিন সেন্টকম কমান্ডার

মার্কিন নৌবাহিনীর প্রধান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এই বাহিনীর বাজেট শেষ করে দিয়েছে এবং যদি একটি সম্পূরক বাজেট অনুমোদন করা না হয়, তাহলে জুলাই মাস থেকে মার্কিন নৌবাহিনী কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডল আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, প্রশিক্ষণ, সনদপত্র এবং অন্যান্য মানবসম্পদ কার্যক্রমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য দুই মাসের মধ্যে বাহিনীর জন্য অবিলম্বে বাজেট বরাদ্দ প্রয়োজন।

তিনি আরও বলেন, এই বাজেট ঘাটতি পশ্চিম এশিয়ার যুদ্ধের সাথে সম্পর্কিত এবং ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত কোনো সম্পূরক বাজেট জমা না দেওয়ায়, নৌবাহিনীকে জুলাই মাসের মধ্যে তাদের কার্যক্রমের পরিমাণ কমাতে হবে।

ড্যারিল ক্যাডলের মতে, জ্বালানি খরচ, পরিচালনা ব্যয়, রক্ষণাবেক্ষণ এবং গোলাবারুদের খরচ দ্রুত বাড়ছে এবং যদি একটি সম্পূরক বাজেট অনুমোদিত না হয়, তবে জুলাই মাস থেকে মার্কিন নৌবাহিনী কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের এখনও যথেষ্ট শক্তি রয়েছে: সেন্টকম কমান্ডার

সন্ত্রাসী সংগঠন সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারও স্বীকার করেছেন, ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও তেহরানের এখনও যথেষ্ট কর্তৃত্ব ও শক্তি সামর্থ্য রয়েছে। এই ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তা, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের পরিস্থিতির মূল কারণ উল্লেখ না করেই স্বীকার করেছেন যে ইরান নৌচলাচল প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow