ইরানের সঙ্গে চুক্তি হওয়ার আগেই জেনেভায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সেখান থেকে তিনি জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন। ট্রাম্পের এই সফর ঘিরে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলেও বাড়ছে আগ্রহ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান সোমবার (১৫ জুন) জেনেভা বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে তিনি ফ্রান্সের ইভিয়ান নামের অবকাশকেন্দ্রিক শহরের উদ্দেশে রওনা হন, যেখানে বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্পের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসান এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার আলোচনা চলছে। জি-৭ভুক্ত দেশগুলোর নেতারা আশা করছেন, ট্রাম্প যে সম্ভাব্য চুক্তির কথা বলছেন, তা বাস্তবে রূপ নিলে দ্রুত পুনরায় খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি। এই প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যার মাধ্যমে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রা

ইরানের সঙ্গে চুক্তি হওয়ার আগেই জেনেভায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সেখান থেকে তিনি জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন। ট্রাম্পের এই সফর ঘিরে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলেও বাড়ছে আগ্রহ।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান সোমবার (১৫ জুন) জেনেভা বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে তিনি ফ্রান্সের ইভিয়ান নামের অবকাশকেন্দ্রিক শহরের উদ্দেশে রওনা হন, যেখানে বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

ট্রাম্পের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসান এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার আলোচনা চলছে।

জি-৭ভুক্ত দেশগুলোর নেতারা আশা করছেন, ট্রাম্প যে সম্ভাব্য চুক্তির কথা বলছেন, তা বাস্তবে রূপ নিলে দ্রুত পুনরায় খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি। এই প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যার মাধ্যমে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ পরিবাহিত হয়।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এমন পরিস্থিতিতে জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের বিভিন্ন মিত্র দেশের নেতাদের সঙ্গে বৈঠকে ইরান, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ অন্যতম আলোচ্য বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এএফপি

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow