ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকে ভার্চুয়ালভাবে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সোমবার (১৫ জুন) সেই কর্মকর্তা জানান, ইরানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানান, প্রাথমিকভাবে ডিজিটাল বা ভার্চুয়াল প্রক্রিয়ায় স্বাক্ষর সম্পন্ন হলেও আগামী শুক্রবার একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমঝোতা স্মারকটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি এখনও প্রকাশ করা হয়নি, তবুও উভয় পক্ষই এটিকে ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে দেখছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলকরণ, আঞ্চলিক নিরাপত্তা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে নিবিড় আলোচনা চলছিল। শুক্রবারের আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা স্মারকটি প্রকাশ্যে উপস্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ই

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকে ভার্চুয়ালভাবে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

সোমবার (১৫ জুন) সেই কর্মকর্তা জানান, ইরানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তিনি জানান, প্রাথমিকভাবে ডিজিটাল বা ভার্চুয়াল প্রক্রিয়ায় স্বাক্ষর সম্পন্ন হলেও আগামী শুক্রবার একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সমঝোতা স্মারকটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি এখনও প্রকাশ করা হয়নি, তবুও উভয় পক্ষই এটিকে ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে দেখছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলকরণ, আঞ্চলিক নিরাপত্তা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে নিবিড় আলোচনা চলছিল।

শুক্রবারের আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা স্মারকটি প্রকাশ্যে উপস্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সেখান থেকে তিনি জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন।

সূত্র : সিএনএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow