‘ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আলোচনার টেবিলে নেই’

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক উপপ্রধান আলী বাকেরি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিষয়টি বর্তমান আলোচনার এজেন্ডায় নেই। আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, রাশিয়ায় অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক উচ্চপর্যায়ের নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে গিয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪০০ কিলোগ্রাম ইউরেনিয়ামের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হলে আলী বাকেরি বলেন, “এই বিষয়টি আলোচনার টেবিলে নেই।” এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়িও একই ধরনের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইরান এনপিটির-এর সদস্য এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রাখে। বাকায়ি আরও বলেন, উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট। এই পর্যায়ে প্রযুক্তিগত ও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলে সমঝোতায় পৌঁছানো কঠিন হবে, কারণ অতীতেও এ ধরনের মতপার্থক্য আলোচনাকে জটিল করেছে। এদিকে, পশ্চিমা কিছু গণমাধ্যম, বিশেষ করে সিএনএন দাবি করেছে যে মার্কিন প্রেসিডেন্ট

‘ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আলোচনার টেবিলে নেই’

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক উপপ্রধান আলী বাকেরি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিষয়টি বর্তমান আলোচনার এজেন্ডায় নেই।

আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, রাশিয়ায় অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক উচ্চপর্যায়ের নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে গিয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪০০ কিলোগ্রাম ইউরেনিয়ামের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হলে আলী বাকেরি বলেন, “এই বিষয়টি আলোচনার টেবিলে নেই।”

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়িও একই ধরনের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইরান এনপিটির-এর সদস্য এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রাখে।

বাকায়ি আরও বলেন, উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট। এই পর্যায়ে প্রযুক্তিগত ও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলে সমঝোতায় পৌঁছানো কঠিন হবে, কারণ অতীতেও এ ধরনের মতপার্থক্য আলোচনাকে জটিল করেছে।

এদিকে, পশ্চিমা কিছু গণমাধ্যম, বিশেষ করে সিএনএন দাবি করেছে যে মার্কিন প্রেসিডেন্ট চান ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা হোক, এরপরই কেবল তেহরানের আর্থিক দাবি বিবেচনা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow