ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য সম্পাদিত সমঝোতা স্মারকের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজেলেল স্মোটরিচ। তিনি দাবি করেছেন, এই চুক্তি শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই ক্ষতিকর। সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্মোটরিচ বলেন, ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার অভিযান ইসরায়েলকে নিজস্ব উপায়ে অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, ইরানের সঙ্গে হওয়া এই চুক্তি ইসরায়েল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য খারাপ। ইরানের সরকার পতনের অভিযান আমাদের নিজেদেরই সৃজনশীল উপায়ে চালিয়ে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, আঞ্চলিক পর্যায়ে পরিচালিত অভিযানে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তার মতে, পশ্চিমা মিত্রদের কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এই অর্জনকে বিসর্জন দেওয়া উচিত নয়। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষেও অবস্থান নেন স্মোটরিচ। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহুর বিকল্প হিসেবে দেশের অন্য কোনো রাজনৈতিক নেতা কার্যকর
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য সম্পাদিত সমঝোতা স্মারকের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজেলেল স্মোটরিচ। তিনি দাবি করেছেন, এই চুক্তি শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই ক্ষতিকর।
সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্মোটরিচ বলেন, ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার অভিযান ইসরায়েলকে নিজস্ব উপায়ে অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, ইরানের সঙ্গে হওয়া এই চুক্তি ইসরায়েল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য খারাপ। ইরানের সরকার পতনের অভিযান আমাদের নিজেদেরই সৃজনশীল উপায়ে চালিয়ে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, আঞ্চলিক পর্যায়ে পরিচালিত অভিযানে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তার মতে, পশ্চিমা মিত্রদের কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এই অর্জনকে বিসর্জন দেওয়া উচিত নয়।
এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষেও অবস্থান নেন স্মোটরিচ। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহুর বিকল্প হিসেবে দেশের অন্য কোনো রাজনৈতিক নেতা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন না।
লেবানন সীমান্ত পরিস্থিতি নিয়েও কড়া অবস্থান ব্যক্ত করেন তিনি। স্মোটরিচের দাবি, সীমান্ত এলাকায় হিজবুল্লাহকে আরও পেছনে ঠেলে দিতে ইসরায়েলি বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।
তিনি বলেন, লেবাননে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের কূটনৈতিক সীমাবদ্ধতা গ্রহণ করা উচিত নয় এবং দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখতে হবে।
সূত্র : রয়া নিউজ
What's Your Reaction?