ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে, সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন, তার ব্যাখ্যা দেননি। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভাষণে ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনীর অবস্থা এখনকার মত সুসংহত আর কোনো দিনই ছিল না। সামরিক বাহিনী শত্রুভাবাপন্ন দেশগুলোর হুমকি কার্যকরভাবে নিষ্ক্রিয় করেছে। তিনি আরও বলেন, আমরা ব্যাপক সাফল্য অর্জন করেছি; ভেনিজুয়েলার দিকে তাকান, ইরানের দিকে তাকান। আমরা তাদের ধ্বংস করেছি, তাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করেছি। এ সময় বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনানদস্যদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। ৪০ মিনিট দীর্ঘ ভাষণে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা ও স্বাধীনতা, সেনাবাহিনীর ক্ষমতা ও সাফল্যের প্রশংসা এবং কমিউনিস্টদের সমালোচনা করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে আতশবাজি ফোটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও দেখানো হয়। এদিকে অ

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে, সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন, তার ব্যাখ্যা দেননি।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভাষণে ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনীর অবস্থা এখনকার মত সুসংহত আর কোনো দিনই ছিল না। সামরিক বাহিনী শত্রুভাবাপন্ন দেশগুলোর হুমকি কার্যকরভাবে নিষ্ক্রিয় করেছে।

তিনি আরও বলেন, আমরা ব্যাপক সাফল্য অর্জন করেছি; ভেনিজুয়েলার দিকে তাকান, ইরানের দিকে তাকান। আমরা তাদের ধ্বংস করেছি, তাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করেছি।

এ সময় বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনানদস্যদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

৪০ মিনিট দীর্ঘ ভাষণে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা ও স্বাধীনতা, সেনাবাহিনীর ক্ষমতা ও সাফল্যের প্রশংসা এবং কমিউনিস্টদের সমালোচনা করেন।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে আতশবাজি ফোটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও দেখানো হয়।

এদিকে অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে রসিকতা করেছেন ট্রাম্প। বিশ্বমঞ্চে নিজের পররাষ্ট্রনীতির সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে তিনি দাবি করেন, এ পর্যন্ত আটটি যুদ্ধ থামিয়েছি। কিন্তু এত কিছুর পরও আমাকে নোবেল দেওয়া হয়নি। এ কথা বলার সময় ট্রাম্প হেসে হেসেই আক্ষেপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত জনতা ও সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র অলিম্পিকে সবচেয়ে বেশি মেডেল পাওয়া দেশ। এ ছাড়া আমরা নোবেলও সবচেয়ে বেশি পেয়েছি। যদিও আমি এখন পর্যন্ত নোবেল পাইনি। অথচ অন্তত আটটি যুদ্ধ মিটমাট করেছি, তবুও আমার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জুটল না।

সূত্র : বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow