ইরানের হামলায় হাসপাতালে ২ হাজার ইসরায়েলি 

ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলার পর এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর তেহরান-কে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতের জেরে ইরানের পাল্টা হামলার পর থেকে এখন পর্যন্ত ১,৯২৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর, ৪২ জনের অবস্থা মাঝারি এবং ৭০ জন সামান্য আহত। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ স্থানে নামার সময় আহত হয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়। ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন শহরে সাইরেন বাজানো এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইরানের হামলায় হাসপাতালে ২ হাজার ইসরায়েলি 

ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলার পর এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর তেহরান-কে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতের জেরে ইরানের পাল্টা হামলার পর থেকে এখন পর্যন্ত ১,৯২৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর, ৪২ জনের অবস্থা মাঝারি এবং ৭০ জন সামান্য আহত।

এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ স্থানে নামার সময় আহত হয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন শহরে সাইরেন বাজানো এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow