ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কঠিন’ হামলার হুমকির পরই বন্দর আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আল জাজিরা। সামরিক সূত্রের বরাতে ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে প্রতিরক্ষামূলক অভিযান শুরু করা হয়েছে। এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর প্রাথমিকভাবে জানা যায়নি। এর আগে ইরানে ‘কঠোর’ আঘাত হানার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দিবাগত রাতে দুপক্ষ পাল্টাপাল্টি হামলা চালানোর পর বুধবার এ ঘোষণা দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow