ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত
ইসরায়েলি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি।
নিহত ওই দুই সেনার নাম বাহমান হোসেইনি এবং আলিরেজা আবিরি। মঙ্গলবার (৯ জুন) তেহরানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব পালনরত অবস্থায় তারা নিহত হন। সোমবার নতুন করে হামলা চালানোর পর ইরানি সামরিক বাহিনীর হতাহতের এটিই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা।
এর আগে রোববার ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়লে পাল্টা জবাবে রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। তবে লেবাননে হামলা না করতে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইরান।
আইআরজিসি বলেছিল, বৈরুতে হামলা হলে ইসরায়েল জবাব পাবে। সে অনুযায়ী, রোববার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। পরে ট্রাম্প ইসরায়েলকে প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকতে বলেন।
কয়েক ঘণ্টা নিরব থাকার পর সেই নির্দেশনা উপেক্ষা করে তেহরান, তাবরিজসহ একাধিক স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এরপর সোমবার সকাল পর্যন্ত দুপক্ষে দফায় দফায় হামলা
ইসরায়েলি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি।
নিহত ওই দুই সেনার নাম বাহমান হোসেইনি এবং আলিরেজা আবিরি। মঙ্গলবার (৯ জুন) তেহরানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব পালনরত অবস্থায় তারা নিহত হন। সোমবার নতুন করে হামলা চালানোর পর ইরানি সামরিক বাহিনীর হতাহতের এটিই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা।
এর আগে রোববার ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়লে পাল্টা জবাবে রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। তবে লেবাননে হামলা না করতে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইরান।
আইআরজিসি বলেছিল, বৈরুতে হামলা হলে ইসরায়েল জবাব পাবে। সে অনুযায়ী, রোববার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। পরে ট্রাম্প ইসরায়েলকে প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকতে বলেন।
কয়েক ঘণ্টা নিরব থাকার পর সেই নির্দেশনা উপেক্ষা করে তেহরান, তাবরিজসহ একাধিক স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এরপর সোমবার সকাল পর্যন্ত দুপক্ষে দফায় দফায় হামলা পাল্টা হামলা চলতে থাকে। তবে শেষ পর্যন্ত ইরান ও ইসরায়েল উভয় পক্ষই হামলা বন্ধ ঘোষণা করে।
সূত্র : বিবিসি ও সিবিএস নিউজ