ইরানে নতুন করে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে উচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (১৮ মে) দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে তাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে তেলআবিব। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় যোগ দিয়ে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েল। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আধা ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপের পর এই প্রতিবেদন প্রকাশিত হয়। কানের দাবি, দুই নেতা নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এদিকে চ্যানেল টুয়েলভ জানিয়েছে, ইরানে নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলেও জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য যেকোনো হামলার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবহিত করবে বলে ধারণা করছে তেলআবিব। তবে হামলার সিদ্ধান্ত ঠিক কবে নেওয়া হতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় তারা। চ্যানেল ট

ইরানে নতুন করে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে উচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (১৮ মে) দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে তাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে তেলআবিব।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় যোগ দিয়ে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েল।

গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আধা ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপের পর এই প্রতিবেদন প্রকাশিত হয়। কানের দাবি, দুই নেতা নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

এদিকে চ্যানেল টুয়েলভ জানিয়েছে, ইরানে নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলেও জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য যেকোনো হামলার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবহিত করবে বলে ধারণা করছে তেলআবিব। তবে হামলার সিদ্ধান্ত ঠিক কবে নেওয়া হতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় তারা।

চ্যানেল টুয়েলভ আরও উল্লেখ করেছে, ইরানের সঙ্গে নতুন সংঘাতে না জড়াতে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটতে চীনের পক্ষ থেকেও ট্রাম্পের ওপর চাপ রয়েছে।

সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow