ইরানে প্রায় এক মাস ধরে ইন্টারনেট বন্ধ

ইরানে গত ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। দেশটির অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী টানা ৭৪৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাইরের পৃথিবীর সঙ্গে বিচ্ছন্ন রয়েছে বলে দাবি করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ গ্রুপ নেটব্লকস। খবর বিবিসির।  তবে ইরানের কিছু সরকারি কর্মকর্তা, সরকারপন্থী ব্যবহারকারী ও সাংবাদিকদের পূর্ণ ইন্টারনেট সুবিধা রয়েছে। যদিও সাধারণ মানুষের বেশিরভাগই ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন। আবার কেউ কেউ স্টারলিংক-এর মতো স্যাটেলাইট ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতে পারলেও এ প্রক্রিয়াটি আসলেই অত্যন্ত ব্যয়বহুল। একই সঙ্গে ইরানে স্টারলিংক ব্যবহার করা বা রাখা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এজন্য সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ইরানি কর্তৃপক্ষ স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারকারীদেরকে শণাক্ত করার চেষ্টা করছে বলেও জানা গেছে। টিটিএন

ইরানে প্রায় এক মাস ধরে ইন্টারনেট বন্ধ

ইরানে গত ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। দেশটির অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী টানা ৭৪৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাইরের পৃথিবীর সঙ্গে বিচ্ছন্ন রয়েছে বলে দাবি করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ গ্রুপ নেটব্লকস। খবর বিবিসির। 

তবে ইরানের কিছু সরকারি কর্মকর্তা, সরকারপন্থী ব্যবহারকারী ও সাংবাদিকদের পূর্ণ ইন্টারনেট সুবিধা রয়েছে। যদিও সাধারণ মানুষের বেশিরভাগই ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন।

আবার কেউ কেউ স্টারলিংক-এর মতো স্যাটেলাইট ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতে পারলেও এ প্রক্রিয়াটি আসলেই অত্যন্ত ব্যয়বহুল।

একই সঙ্গে ইরানে স্টারলিংক ব্যবহার করা বা রাখা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এজন্য সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ইরানি কর্তৃপক্ষ স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারকারীদেরকে শণাক্ত করার চেষ্টা করছে বলেও জানা গেছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow