ইরানে বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ, চরম বিতর্ক

সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ করেছে ইরান। এ তালিকায় প্রায় তিন হাজার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এতে মৃত্যুর সময়, স্থান, কারণ বা সংশ্লিষ্টদের পরিচয় উল্লেখ করা হয়নি। এ ঘটনায় দেশজুড়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।  বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সরকার সম্প্রতি অনলাইনে একটি তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ২ হাজার ৯৮৬ জনের পূর্ণ নাম, পিতার প্রথম নাম এবং জাতীয় পরিচয় নম্বরের শেষ ছয় সংখ্যা রয়েছে। বাকি ১৩১ জন এখনো চিহ্নিত হয়নি। তালিকায় পুনরাবৃত্তি ও নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। ফলে সরকার একটি ওয়েবসাইট চালু করেছে। এ ওয়েবসাইটে মানুষ অনুপস্থিত নাম রিপোর্ট করতে পারবে। তবে তালিকা হালনাগাদ কবে হবে, তা এখনো স্পষ্ট নয়।  সরকার জানিয়েছে, সব নিহত দেশের সন্তান, কোনো পরিবারকে উপেক্ষা করা হবে না। তবে রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করছেন। এছাড়া জাতিসংঘের বিশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা ২০ হাজারের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে ইরান সরকার তাদের অভিযোগ প্রত্যাখ্যান করছে। এদিকে

ইরানে বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ, চরম বিতর্ক
সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ করেছে ইরান। এ তালিকায় প্রায় তিন হাজার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এতে মৃত্যুর সময়, স্থান, কারণ বা সংশ্লিষ্টদের পরিচয় উল্লেখ করা হয়নি। এ ঘটনায় দেশজুড়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।  বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সরকার সম্প্রতি অনলাইনে একটি তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ২ হাজার ৯৮৬ জনের পূর্ণ নাম, পিতার প্রথম নাম এবং জাতীয় পরিচয় নম্বরের শেষ ছয় সংখ্যা রয়েছে। বাকি ১৩১ জন এখনো চিহ্নিত হয়নি। তালিকায় পুনরাবৃত্তি ও নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। ফলে সরকার একটি ওয়েবসাইট চালু করেছে। এ ওয়েবসাইটে মানুষ অনুপস্থিত নাম রিপোর্ট করতে পারবে। তবে তালিকা হালনাগাদ কবে হবে, তা এখনো স্পষ্ট নয়।  সরকার জানিয়েছে, সব নিহত দেশের সন্তান, কোনো পরিবারকে উপেক্ষা করা হবে না। তবে রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করছেন। এছাড়া জাতিসংঘের বিশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা ২০ হাজারের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে ইরান সরকার তাদের অভিযোগ প্রত্যাখ্যান করছে। এদিকে, দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষিতে বিনোদন জগতেও প্রতিবাদ দেখা দিয়েছে। অভিনেত্রী এলনাজ শাকারদোস্ট লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তিনি আর ইরানি সিনেমায় অভিনয় করবেন না । এছাড়া তিনি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও বর্জন করার ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, আমি আর কখনো সেই ভূমিতে কোনো চরিত্রে অভিনয় করব না, যা রক্তের গন্ধে ভরা। সাংবাদিকরা সরকারের কাছে জবাবদিহিতার বিষয়টি তুলে ধরেছেন। হাম-মিহান সংবাদপত্রের সাংবাদিক প্যারিসা হাসেমি বলেন, দেশটি দুর্নীতি, দারিদ্র্য, জ্বালানি ও জল সংকট, দূষণসহ নানা সমস্যা মোকাবিলা করছে, কিন্তু কেউ পদত্যাগ করেনি। তবে সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি শুধু আশা বজায় রাখার কথাই পুনরায় উল্লেখ করেছেন। এছাড়া ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা সংবাদে সাংবাদিকদের সমালোচনার অংশ কাটছাঁট করেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow