ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্টকম (সেন্ট্রাল কমান্ড)। সেন্টকমের দাবি, আন্তর্জাতিক জলসীমায় নিরীহ বেসামরিক নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, ইরানের এ ধরনের হামলা অযৌক্তিক, বিপজ্জনক এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ১৪টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে সিরিক শহরে ১০টি এবং কেশম দ্বীপের মেইসিন গ্রামে আরও চারটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তেহরান দাবি করেছে, সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পর থেকে তারা আন্তরিকতার সঙ্গে নিজেদের সব প্রতিশ্রুতি পালন করেছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে ওই সমঝোতা লঙ্ঘনের চেষ্টা করছে ওয়াশিংটন বলেও অভিযোগ করেছে ইরান। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্টকম (সেন্ট্রাল কমান্ড)।

সেন্টকমের দাবি, আন্তর্জাতিক জলসীমায় নিরীহ বেসামরিক নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, ইরানের এ ধরনের হামলা অযৌক্তিক, বিপজ্জনক এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ১৪টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে সিরিক শহরে ১০টি এবং কেশম দ্বীপের মেইসিন গ্রামে আরও চারটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তেহরান দাবি করেছে, সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পর থেকে তারা আন্তরিকতার সঙ্গে নিজেদের সব প্রতিশ্রুতি পালন করেছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে ওই সমঝোতা লঙ্ঘনের চেষ্টা করছে ওয়াশিংটন বলেও অভিযোগ করেছে ইরান।

তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow