ইরানে ভয়াবহ হামলার পর নেতানিয়াহুর বিস্ফোরক বার্তা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বোমা হামলা অব্যাহত থাকবে এবং ইরানিদের জন্য নতুন কিছু মুহূর্ত ঘনিয়ে আসছে। ইরানে ব্যাপক হামলার পর এ বার্তা দেন তিনি। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের সরকারকে অস্থিতিশীল করা এবং পরিবর্তনের সুযোগ তৈরি করা। তার দাবি, ইসরায়েল ইরানকে বিভক্ত করতে চায় না, বরং দেশটিকে মুক্ত করতে চায়। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো তেহরানের তেল সংরক্ষণ ও জ্বালানি অবকাঠামোতেও আঘাত হানার কথা বলা হয়েছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধ আরও কিছুদিন চলবে। তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি। ট্রাম্প বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যকলাপের উদাহরণ। অপরদিকে নেতানিয়াহু আরও জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের জন্য ইসরায়েলের বিস্ময়কর অনেক পরিকল্পনা রয়েছে। তিন

ইরানে ভয়াবহ হামলার পর নেতানিয়াহুর বিস্ফোরক বার্তা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বোমা হামলা অব্যাহত থাকবে এবং ইরানিদের জন্য নতুন কিছু মুহূর্ত ঘনিয়ে আসছে। ইরানে ব্যাপক হামলার পর এ বার্তা দেন তিনি। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের সরকারকে অস্থিতিশীল করা এবং পরিবর্তনের সুযোগ তৈরি করা। তার দাবি, ইসরায়েল ইরানকে বিভক্ত করতে চায় না, বরং দেশটিকে মুক্ত করতে চায়। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো তেহরানের তেল সংরক্ষণ ও জ্বালানি অবকাঠামোতেও আঘাত হানার কথা বলা হয়েছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধ আরও কিছুদিন চলবে। তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি। ট্রাম্প বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যকলাপের উদাহরণ। অপরদিকে নেতানিয়াহু আরও জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের জন্য ইসরায়েলের বিস্ময়কর অনেক পরিকল্পনা রয়েছে। তিনি ইরানিদের উদ্দেশে বলেন, সরকারের পতন ঘটানো শেষ পর্যন্ত তাদের নিজেদের ওপরই নির্ভর করছে। তার মতে, বর্তমান শাসনব্যবস্থার পতন হলে ভবিষ্যতে ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তির পথ তৈরি হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow