‘ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। তিনি আরও জানান, এবার যুক্তরাষ্ট্র আগের চেয়েও বেশি শক্তি নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ইরান, তোমাদের সামনে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ আছে।। আমরা আশা করি, তোমরা তা ইরানি জনগণের জন্য বেছে নেবে। তিনি সতর্ক করে বলেন, কিন্তু ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের ওপর অবরোধ আরোপ করা হবে এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা বর্ষণ করা হবে। ইরানকে চুক্তিতে রাজি করাতে চাপ সৃষ্টির অংশ হিসেবে দেশটির সঙ্গে সম্পর্কিত সব জাহাজের ওপর অবরোধ আরোপ করছে মার্কিন সামরিক বাহিনী। ইরানে প্রবেশ বা সেখান থেকে বের হতে চাওয়া সব জাহাজ এই অবরোধের আওতায় পড়ছে। এদিকে, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, আমরা সক্রিয়ভাবে যে কোনো ইরানি পতাকাবাহী জাহাজ কিংবা ইরানকে উপকরণগত সহায়তা দেওয়ার চেষ্টা করছে এমন যে কোনো জাহাজকে অনুসরণ করবো। তিনি আরও জানান, অবরোধ ভাঙার চেষ্টা করলে জাহাজগুলোকে আ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। তিনি আরও জানান, এবার যুক্তরাষ্ট্র আগের চেয়েও বেশি শক্তি নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ইরান, তোমাদের সামনে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ আছে।। আমরা আশা করি, তোমরা তা ইরানি জনগণের জন্য বেছে নেবে।
তিনি সতর্ক করে বলেন, কিন্তু ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের ওপর অবরোধ আরোপ করা হবে এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা বর্ষণ করা হবে।
ইরানকে চুক্তিতে রাজি করাতে চাপ সৃষ্টির অংশ হিসেবে দেশটির সঙ্গে সম্পর্কিত সব জাহাজের ওপর অবরোধ আরোপ করছে মার্কিন সামরিক বাহিনী। ইরানে প্রবেশ বা সেখান থেকে বের হতে চাওয়া সব জাহাজ এই অবরোধের আওতায় পড়ছে।
এদিকে, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, আমরা সক্রিয়ভাবে যে কোনো ইরানি পতাকাবাহী জাহাজ কিংবা ইরানকে উপকরণগত সহায়তা দেওয়ার চেষ্টা করছে এমন যে কোনো জাহাজকে অনুসরণ করবো।
তিনি আরও জানান, অবরোধ ভাঙার চেষ্টা করলে জাহাজগুলোকে আটক করা হবে ও সতর্ক করা হবে। কেউ যদি এই অবরোধ মানতে অস্বীকৃতি জানায়, তাহলে আমরা শক্তি প্রয়োগ করবো।
ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানের আঞ্চলিক জলসীমার ভেতরে ও আন্তর্জাতিক জলসীমাতেও এই অবরোধ কার্যকর করা হবে।
সূত্র: রয়টার্স
এসএএইচ
What's Your Reaction?