ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ১১ জুলাই, থাকছে পরমাণু ইস্যু 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১১ জুলাই আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান।   শনিবার (০৪ জুলাই) টাইমস অব ইসরায়েলের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নতুন দফার আলোচনায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, জব্দ থাকা সম্পদ ছাড় এবং দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হবে।   এর আগে, গত বুধবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠককে ‘খুবই ভালো’ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দাবি, ওই বৈঠকে দেশটির কয়েকশ কোটি ডলারের জব্দ থাকা সম্পদের একটি অংশ ছাড়ার বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, এ ধরনের কোনো সমঝোতা হয়নি।  প্রায় দুই সপ্তাহ আগে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করার পর দুই দেশের মধ্যে নতুন এই আলোচনা শুরু হচ্ছে। ওই সমঝোতা অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষকে ৬০ দিনের সময় দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow