ইরান যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে আলোচনা জর্ডান-কাতারের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন দুই দেশের নেতারা। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি আলোচনা করেন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দুই নেতা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার অগ্রগতি নিয়ে কথা বলেন। তারা জোর দিয়ে বলেন, সংকটের মূল কারণগুলোর সমাধান এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি ঠেকাতে একটি টেকসই সমাধানে পৌঁছাতে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। এর অংশ হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। স্থায়ী যুদ্ধ বন্ধে পাকিস্তানের প্রচেষ্টা এখনও চলছে। 

ইরান যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে আলোচনা জর্ডান-কাতারের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন দুই দেশের নেতারা। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি আলোচনা করেন।


জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দুই নেতা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার অগ্রগতি নিয়ে কথা বলেন।

তারা জোর দিয়ে বলেন, সংকটের মূল কারণগুলোর সমাধান এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি ঠেকাতে একটি টেকসই সমাধানে পৌঁছাতে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। এর অংশ হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। স্থায়ী যুদ্ধ বন্ধে পাকিস্তানের প্রচেষ্টা এখনও চলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow