ইরান ‘শান্তিপ্রিয়’, আত্মরক্ষার জন্য কাজ করছে: মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ চাইছে না এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে কেবল আত্মরক্ষার জন্য কাজ করছে। তিনি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি তার দেশের অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করেছেন এবং এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবাধিকারের ক্ষেত্রে দ্বৈত নীতির প্রমাণ বলে অভিহিত করেছেন। আইএসএনএ সংবাদ সংস্থা পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে বলেছে, আমরা কোনো দেশকে আক্রমণ করিনি এবং বর্তমান পরিস্থিতিতে আমরা কোনো পক্ষকে আক্রমণ করতে চাই না, আমরা কেবল আইনসম্মতভাবে আত্মরক্ষা করছি। তিনি বলেন, এটা ভাবা উচিত নয় যে ইরান যুদ্ধ চাইছে। বরং আমরা শান্তিপ্রিয় এবং আমরা যা করছি তা আইনসম্মত আত্মরক্ষা। যেমন প্রত্যেক মানুষ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, তেমনি একটি জাতিও আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষা করে। টিটিএন

ইরান ‘শান্তিপ্রিয়’, আত্মরক্ষার জন্য কাজ করছে: মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ চাইছে না এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে কেবল আত্মরক্ষার জন্য কাজ করছে। তিনি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি তার দেশের অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করেছেন এবং এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবাধিকারের ক্ষেত্রে দ্বৈত নীতির প্রমাণ বলে অভিহিত করেছেন।

আইএসএনএ সংবাদ সংস্থা পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে বলেছে, আমরা কোনো দেশকে আক্রমণ করিনি এবং বর্তমান পরিস্থিতিতে আমরা কোনো পক্ষকে আক্রমণ করতে চাই না, আমরা কেবল আইনসম্মতভাবে আত্মরক্ষা করছি।

তিনি বলেন, এটা ভাবা উচিত নয় যে ইরান যুদ্ধ চাইছে। বরং আমরা শান্তিপ্রিয় এবং আমরা যা করছি তা আইনসম্মত আত্মরক্ষা। যেমন প্রত্যেক মানুষ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, তেমনি একটি জাতিও আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষা করে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow