‎ইরার হত্যাকারীকে দ্রুত শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত শিশু ইরার (৭) হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বুধবার (৪ মার্চ) সীতাকুণ্ড উপজেলায় নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।  এ সময় মন্ত্রী বলেন, ইরাকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। প্রধানমন্ত্রী এ বিষয়ে অবগত আছেন এবং তিনি গভীর শোক প্রকাশ করেছেন। অপরাধীদের এমন শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে। তিনি আরও বলেন, শিশু-কিশোরদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যাতে তারা নিশ্চিন্তে খেলাধুলা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ‎উল্লেখ্য, গত রোববার দুপুরে ইকো পার্কে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় ইরাকে (৭) উদ্ধার করে স্থানীয় ক

‎ইরার হত্যাকারীকে দ্রুত শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত শিশু ইরার (৭) হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (৪ মার্চ) সীতাকুণ্ড উপজেলায় নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। 

এ সময় মন্ত্রী বলেন, ইরাকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। প্রধানমন্ত্রী এ বিষয়ে অবগত আছেন এবং তিনি গভীর শোক প্রকাশ করেছেন। অপরাধীদের এমন শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে।

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যাতে তারা নিশ্চিন্তে খেলাধুলা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

‎উল্লেখ্য, গত রোববার দুপুরে ইকো পার্কে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় ইরাকে (৭) উদ্ধার করে স্থানীয় কয়েকজন যুবক। সেখান থেকে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার তার শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু হঠাৎ গভীর রাতে তার শ্বাসনালিতে সমস্যা দেখা দিলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন দ্রুত তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্র নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে সাড়ে ৪টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow