ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে : মনিরা শারমিন
ভোট সুষ্ঠু হচ্ছে বলা যায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’, কেন্দ্র দখল এবং প্রার্থীদের ওপর হামলার চেষ্টা চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। মনিরা শারমিন বলেন, ইঞ্জিনিয়ারিং করা, কেন্দ্র দখল করা এবং প্রার্থীদের ওপর হামলার ঘটনা চলমান থাকলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ফলাফল পর্যন্ত অপেক্ষা করবো এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হলো তা দেখার। তিনি আরও বলেন, এখনো তারা আশাবাদী যে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে। এনসিপির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়।
ভোট সুষ্ঠু হচ্ছে বলা যায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’, কেন্দ্র দখল এবং প্রার্থীদের ওপর হামলার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
মনিরা শারমিন বলেন, ইঞ্জিনিয়ারিং করা, কেন্দ্র দখল করা এবং প্রার্থীদের ওপর হামলার ঘটনা চলমান থাকলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ফলাফল পর্যন্ত অপেক্ষা করবো এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হলো তা দেখার।
তিনি আরও বলেন, এখনো তারা আশাবাদী যে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে।
এনসিপির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়।
What's Your Reaction?