'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন যারা তুলছেন, চাইলে তারা ভোট গণনা করুক'

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারে পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় সমালোচনার জবাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগকারীদের তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন যারা তুলছেন, তাদের ভোট আবার গণণার পরামর্শ দেন তিনি। পাশাপাশি প্রতিবেশিসহ যে কোন দেশের সাথে আলোচনায় জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেয়ার ঘোষণাও দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বার্থ সম্পূর্ণ রক্ষা করে আমরা বৈদেশিক সম্পর্ক রাখব। জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। জিয়াউর রহমানের বৈদেশিক নীতিতে সরকার চলবে। সব দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। রোহিঙ্গা বিষয়ে নজর আরও বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে খলিলুর রহমান বলেন, আমি নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। আর যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন, তারা চাইলে আবার ভোট গণনা করতে পারেন। উল্লেখ্য

'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন যারা তুলছেন, চাইলে তারা ভোট গণনা করুক'

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারে পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় সমালোচনার জবাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগকারীদের তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন যারা তুলছেন, তাদের ভোট আবার গণণার পরামর্শ দেন তিনি। পাশাপাশি প্রতিবেশিসহ যে কোন দেশের সাথে আলোচনায় জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেয়ার ঘোষণাও দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বার্থ সম্পূর্ণ রক্ষা করে আমরা বৈদেশিক সম্পর্ক রাখব। জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। জিয়াউর রহমানের বৈদেশিক নীতিতে সরকার চলবে। সব দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই।

রোহিঙ্গা বিষয়ে নজর আরও বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো হবে।

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে খলিলুর রহমান বলেন, আমি নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। আর যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন, তারা চাইলে আবার ভোট গণনা করতে পারেন।

উল্লেখ্য, বিএনপি আগে তার পদত্যাগ চাইলেও সময়ের সাথে অনেক কিছু বদলায় বলেও মন্তব্য করেন তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত এই মন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দেশের জনগণের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow