ইসরায়েলজুড়ে বেজে উঠল সাইরেন

ইসরায়েলজুড়ে হঠাৎ করেই সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। এ সতর্কবার্তার উদ্দেশ্য হলো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনগণকে প্রস্তুত রাখা। একই সঙ্গে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশজুড়ে পূর্ণ কার্যক্রম থেকে অত্যাবশ্যক কার্যক্রমে রূপান্তর করা হচ্ছে। এর আওতায় স্কুল-কলেজ বন্ধ, জনসমাগম নিষিদ্ধ এবং অত্যাবশ্যক সেবা ছাড়া অন্যান্য কর্মস্থল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইরেন বাজানোর পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নিরাপত্তা বাহিনী। নাগরিকদের শান্ত থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এর আগে শনিবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালায়। এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র : আলজাজিরা, এপি  

ইসরায়েলজুড়ে বেজে উঠল সাইরেন

ইসরায়েলজুড়ে হঠাৎ করেই সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। এ সতর্কবার্তার উদ্দেশ্য হলো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনগণকে প্রস্তুত রাখা।

একই সঙ্গে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশজুড়ে পূর্ণ কার্যক্রম থেকে অত্যাবশ্যক কার্যক্রমে রূপান্তর করা হচ্ছে। এর আওতায় স্কুল-কলেজ বন্ধ, জনসমাগম নিষিদ্ধ এবং অত্যাবশ্যক সেবা ছাড়া অন্যান্য কর্মস্থল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাইরেন বাজানোর পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নিরাপত্তা বাহিনী। নাগরিকদের শান্ত থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে শনিবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালায়। এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র : আলজাজিরা, এপি
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow