‘ইসরায়েলের চাপে অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না’

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসিম বলেছেন, ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনায় তাদের অস্ত্র সমর্পণের বিষয় নেই এবং এটি পুরোপুরি লেবাননের অভ্যন্তরীণ বিষয়। তাই ইসরায়েলের চাপে অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠেনা। এক ভাষণে কাসেম বলেন, আমরা যুদ্ধক্ষেত্র ছাড়ব না। ইসরায়েলের জন্য এটিকে নরকে পরিণত করা হবে। তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষা, ইসরায়েলি বাহিনীর দখলকৃত এলাকা থেকে সরে যাওয়া, বন্দিদের মুক্তি, দক্ষিণ লেবাননের বাসিন্দাদের প্রত্যাবর্তন এবং পুনর্গঠন; এই পাঁচটি লক্ষ্য অর্জনে সরকারকে সহযোগিতা করবে হিজবুল্লাহ। কাসেম আরও বলেন, লেবাননের প্রতিরোধ শক্তি বা অস্ত্র নিয়ে বাইরের কোনও দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। এসব পুরোপুরি লেবাননের নিজস্ব বিষয়। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধকালীন অভিযানে হিজবুল্লাহর এক ড্রোন হামলায় মাস্টার সার্জেন্ট নিহত হন। বিবৃতিতে আরও বলা হয়, নিহত সেনাসদস্যের নাম মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার গ্লোভানিওভ (৪৭)। লেবানন সীমান্তের কাছে একটি এল

‘ইসরায়েলের চাপে অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না’

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসিম বলেছেন, ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনায় তাদের অস্ত্র সমর্পণের বিষয় নেই এবং এটি পুরোপুরি লেবাননের অভ্যন্তরীণ বিষয়। তাই ইসরায়েলের চাপে অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠেনা।

এক ভাষণে কাসেম বলেন, আমরা যুদ্ধক্ষেত্র ছাড়ব না। ইসরায়েলের জন্য এটিকে নরকে পরিণত করা হবে।

তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষা, ইসরায়েলি বাহিনীর দখলকৃত এলাকা থেকে সরে যাওয়া, বন্দিদের মুক্তি, দক্ষিণ লেবাননের বাসিন্দাদের প্রত্যাবর্তন এবং পুনর্গঠন; এই পাঁচটি লক্ষ্য অর্জনে সরকারকে সহযোগিতা করবে হিজবুল্লাহ।

কাসেম আরও বলেন, লেবাননের প্রতিরোধ শক্তি বা অস্ত্র নিয়ে বাইরের কোনও দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। এসব পুরোপুরি লেবাননের নিজস্ব বিষয়।

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধকালীন অভিযানে হিজবুল্লাহর এক ড্রোন হামলায় মাস্টার সার্জেন্ট নিহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত সেনাসদস্যের নাম মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার গ্লোভানিওভ (৪৭)। লেবানন সীমান্তের কাছে একটি এলাকায় হিজবুল্লাহর বিস্ফোরক বোঝাই একাধিক ড্রোন নিক্ষেপে তিনি নিহত হন।

নিহত সেনা যে ট্যাংক ক্যারিয়ারটি চালাচ্ছিলেন সেটিও এই হামলায় বিধ্বস্ত হয়। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৭ই এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে প্রতিদিন হামলা এবং হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলি অব্যাহত রেখেছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই, ২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২,৮৪৬ জন নিহত, ৮,৬৯৩ জন আহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, আগামী ১৪-১৫ মে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি আলোচনার কথা রয়েছে।

সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow