ইসরায়েলের পাশে থাকায় মোদীকে ধন্যবাদ নেতানিয়াহুর

ইসরায়েলের পাশে থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় চলমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন তিনি। সোমবার (২ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে ‘ইহুদি জনগণের পাশে থাকার’ জন্য তিনি মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে মোদীও নিশ্চিত করেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এসময় তিনি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন এবং চলমান সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। নেতানিয়াহু ভারত ও ইসরায়েলের জনগণের মধ্যে দৃঢ় বন্ধুত্বের কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, আঞ্চলিক ও বৈশ্বিক আরও কয়েকজন নেতার সঙ্গেও তার যোগাযোগ হয়েছে। সূত্র: এনডিটিভিকেএএ/

ইসরায়েলের পাশে থাকায় মোদীকে ধন্যবাদ নেতানিয়াহুর

ইসরায়েলের পাশে থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় চলমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন তিনি।

সোমবার (২ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে ‘ইহুদি জনগণের পাশে থাকার’ জন্য তিনি মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে মোদীও নিশ্চিত করেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এসময় তিনি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন এবং চলমান সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।

নেতানিয়াহু ভারত ও ইসরায়েলের জনগণের মধ্যে দৃঢ় বন্ধুত্বের কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, আঞ্চলিক ও বৈশ্বিক আরও কয়েকজন নেতার সঙ্গেও তার যোগাযোগ হয়েছে।

সূত্র: এনডিটিভি
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow