ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

লেবাননে ইসরায়েলের হামলার জবাবে ইরান ও ইয়েমেনের প্রতিক্রিয়ার প্রশংসা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার এ ব্যাপারে তারা বিবৃতি দিয়েছে। খবর আল জাজিরার।  বিবৃতিতে হামাস বলেছে, লেবানন ও তার সম্মানিত জনগণের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধের জবাবে ইরান ও ইয়েমেনের পদক্ষেপকে আমরা অত্যন্ত মূল্যায়ন করি। সংগঠনটি আরও দাবি করে, এখন স্পষ্ট যে জায়নিস্ট রাষ্ট্র এবং তার লাগামহীন আগ্রাসনই পুরো অঞ্চলে উত্তেজনার মূল উৎস এবং আন্তর্জাতিক অঙ্গনে এর বিপজ্জনক প্রভাবের জন্য দায়ী। হামাসের ভাষ্য অনুযায়ী, গাজা, লেবানন ও ইরানের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করছে ইসরায়েল। বিবৃতিতে বলা হয়, গাজা, লেবানন ও ইরানের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসন, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘনের মাধ্যমে দখলদার শক্তি প্রমাণ করেছে যে তারা কোনো অঙ্গীকার বা সমঝোতার প্রতি শ্রদ্ধাশীল নয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হামাসের এই মন্তব্য নতুন করে আঞ্চলিক সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে ইসরায়েলে নতুন করে হামাসের হামলার সক্ষমতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

লেবাননে ইসরায়েলের হামলার জবাবে ইরান ও ইয়েমেনের প্রতিক্রিয়ার প্রশংসা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার এ ব্যাপারে তারা বিবৃতি দিয়েছে। খবর আল জাজিরার। 

বিবৃতিতে হামাস বলেছে, লেবানন ও তার সম্মানিত জনগণের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধের জবাবে ইরান ও ইয়েমেনের পদক্ষেপকে আমরা অত্যন্ত মূল্যায়ন করি।

সংগঠনটি আরও দাবি করে, এখন স্পষ্ট যে জায়নিস্ট রাষ্ট্র এবং তার লাগামহীন আগ্রাসনই পুরো অঞ্চলে উত্তেজনার মূল উৎস এবং আন্তর্জাতিক অঙ্গনে এর বিপজ্জনক প্রভাবের জন্য দায়ী।

হামাসের ভাষ্য অনুযায়ী, গাজা, লেবানন ও ইরানের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করছে ইসরায়েল।

বিবৃতিতে বলা হয়, গাজা, লেবানন ও ইরানের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসন, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘনের মাধ্যমে দখলদার শক্তি প্রমাণ করেছে যে তারা কোনো অঙ্গীকার বা সমঝোতার প্রতি শ্রদ্ধাশীল নয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হামাসের এই মন্তব্য নতুন করে আঞ্চলিক সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে ইসরায়েলে নতুন করে হামাসের হামলার সক্ষমতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow