ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি ইসরায়েল-সংযুক্ত জাহাজে হামলার দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি ড্রোন হামলার মাধ্যমে জাহাজটিকে লক্ষ্যবস্তু করে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। প্রতিবেদন অনুযায়ী, হামলার শিকার জাহাজটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। জাহাজটির নাম এমএসসি ইশিকা বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সূত্রে। ঘটনার পরপরই জাহাজটির ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে এ এই ধরনের হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশ্বে পরিবাহিত তেলের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে যাওয়ায়, এমন হামলা বৈশ্বিক বাজারে অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে। এ ঘটনাকে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের আরও এক ধাপ উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সূত্র: রয়টার্স এমএসএম

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি ইসরায়েল-সংযুক্ত জাহাজে হামলার দাবি করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি ড্রোন হামলার মাধ্যমে জাহাজটিকে লক্ষ্যবস্তু করে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

প্রতিবেদন অনুযায়ী, হামলার শিকার জাহাজটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। জাহাজটির নাম এমএসসি ইশিকা বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সূত্রে।

ঘটনার পরপরই জাহাজটির ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে এ এই ধরনের হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশ্বে পরিবাহিত তেলের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে যাওয়ায়, এমন হামলা বৈশ্বিক বাজারে অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে।

এ ঘটনাকে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের আরও এক ধাপ উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow