ইসলামাবাদে আত্মঘাতী হামলাকারীকে ঠেকাতে গিয়ে প্রাণ গেলো হবু বরের

ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজাতুল কুবরা ইমামবারগায় শুক্রবারের আত্মঘাতী হামলায় এক তরুণ প্রাণ হারিয়েছেন, যিনি মাত্র কয়েক সপ্তাহ পরই নতুন জীবনে পা দিতে যাচ্ছিলেন। নিহত তরুণের নাম আউন আব্বাস। পরিবারের সদস্যদের জানান, তার বিয়ের প্রস্তুতি চলছিল। শুক্রবার জুমার নামাজের সময় ইমামবারগায় হামলায় অন্তত ৩৩ জন নিহত হন এবং আরও অনেক মুসল্লি আহত হন। আউন আব্বাসও এই হামলায় প্রাণ হারান। পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আউন মসজিদের পেছনের একটি গেটের কাছে ছিলেন। তখন হামলাকারী গুলি ছুঁড়তে ছুঁড়তে ভেতরে ঢোকার চেষ্টা করলে আউন তাকে থামানোর চেষ্টা করেন। আউনের ভাই বলেন, সে হামলাকারীকে ধরে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে হামলাকারী নিজেকে বিস্ফোরণ ঘটায়। আমরা ভীষণ কষ্ট পেয়েছি, তবে একই সঙ্গে গর্বিত যে সে অনেক মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন দিয়েছে। হামলাকারী যদি ভেতরে ঢুকতে পারতো, তাহলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতো। আউন আব্বাসসহ অন্যান্য নিহতদের জানাজা নামাজ শেষে দাফন করা হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী প্রথমে গুলি চালায় এবং পরে ইমামবারগার প্রবেশপথে নিজেকে বিস্ফোরণ ঘটায়। ত

ইসলামাবাদে আত্মঘাতী হামলাকারীকে ঠেকাতে গিয়ে প্রাণ গেলো হবু বরের

ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজাতুল কুবরা ইমামবারগায় শুক্রবারের আত্মঘাতী হামলায় এক তরুণ প্রাণ হারিয়েছেন, যিনি মাত্র কয়েক সপ্তাহ পরই নতুন জীবনে পা দিতে যাচ্ছিলেন।

নিহত তরুণের নাম আউন আব্বাস। পরিবারের সদস্যদের জানান, তার বিয়ের প্রস্তুতি চলছিল।

শুক্রবার জুমার নামাজের সময় ইমামবারগায় হামলায় অন্তত ৩৩ জন নিহত হন এবং আরও অনেক মুসল্লি আহত হন। আউন আব্বাসও এই হামলায় প্রাণ হারান।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আউন মসজিদের পেছনের একটি গেটের কাছে ছিলেন। তখন হামলাকারী গুলি ছুঁড়তে ছুঁড়তে ভেতরে ঢোকার চেষ্টা করলে আউন তাকে থামানোর চেষ্টা করেন।

আউনের ভাই বলেন, সে হামলাকারীকে ধরে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে হামলাকারী নিজেকে বিস্ফোরণ ঘটায়। আমরা ভীষণ কষ্ট পেয়েছি, তবে একই সঙ্গে গর্বিত যে সে অনেক মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন দিয়েছে। হামলাকারী যদি ভেতরে ঢুকতে পারতো, তাহলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতো।

আউন আব্বাসসহ অন্যান্য নিহতদের জানাজা নামাজ শেষে দাফন করা হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী প্রথমে গুলি চালায় এবং পরে ইমামবারগার প্রবেশপথে নিজেকে বিস্ফোরণ ঘটায়।

তদন্তকারীরা জানান, ঘটনাস্থল থেকে পাওয়া একটি পরিচয়পত্রের ভিত্তিতে হামলাকারীর নাম ইয়াসির, বয়স ৩২ বছর, বাড়ি পেশাওয়ার।

পুলিশের দাবি, হামলাকারী গত পাঁচ মাস ধরে আফগানিস্তানে অবস্থান করছিল, সেখানে সে অস্ত্র ব্যবহার ও আত্মঘাতী হামলার প্রশিক্ষণ নেয়, এরপর এই হামলা চালায়।

সূত্র: জিও নিউজ

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow