ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক
তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ব্যাংকটিতে আমানত উত্তোলনের চাপ বেড়ে যাওয়ায় তারল্য সংকট তীব্র আকার ধারণ করে। এ পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করেছিল ইসলামী ব্যাংক। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। ঈদের পর ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়। চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এর প্রভাব পড়ে আমানতকারীদের মধ্যে, ফলে বিপুলসংখ্যক গ্রাহক তাদের জমা অর্থ উত্তোলন করেন। এর ফলে ব্যাংকটির নগদ অর্থের ওপর চাপ সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে হিমশিম খেতে হয়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এ পরিস্থিতিতে তারল্য স্বাভাবিক রা
তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ব্যাংকটিতে আমানত উত্তোলনের চাপ বেড়ে যাওয়ায় তারল্য সংকট তীব্র আকার ধারণ করে। এ পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করেছিল ইসলামী ব্যাংক। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।
ঈদের পর ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়। চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এর প্রভাব পড়ে আমানতকারীদের মধ্যে, ফলে বিপুলসংখ্যক গ্রাহক তাদের জমা অর্থ উত্তোলন করেন।
এর ফলে ব্যাংকটির নগদ অর্থের ওপর চাপ সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে হিমশিম খেতে হয়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।
এ পরিস্থিতিতে তারল্য স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক বিশেষ সহায়তার উদ্যোগ নেয়। সংশ্লিষ্টরা বলছেন, এ সহায়তা ব্যাংকটির স্বল্পমেয়াদি তারল্য সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে, গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ব্যাংকটির বর্তমান সংকট দ্রুত কেটে যাবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না।
What's Your Reaction?