ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের দাবি বিবেচনার আশ্বাস বাংলাদেশ ব্যাংকের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উত্থাপিত সাত দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ফোরামের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে ডেপুটি গভর্নর কবির আহমদ, পরিচালক ড. ইসমাইল হোসেন এবং ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরুন্নবী মানিক, সদস্যসচিব মোতাছিম বিল্লাহ ও সদস্য জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরুন্নবী মানিক। তিনি বলেন, আমাদের উত্থাপিত সাত দফা দাবি কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। এর আগে মঙ্গলবার ইসলামী ব্যাংকের ভুক্তভোগী শেয়ারহোল্ডার ও গ্রাহকদের পক্ষে গভর্নরের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক আলোচনার উদ্যোগ নেওয়ায় ফোরামের পক্ষ থেকে গভর্নরকে ধন্যবাদ জানানো হয়েছে। নুরুন্নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যার বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়ম বা নৈতি

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের দাবি বিবেচনার আশ্বাস বাংলাদেশ ব্যাংকের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উত্থাপিত সাত দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ফোরামের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে ডেপুটি গভর্নর কবির আহমদ, পরিচালক ড. ইসমাইল হোসেন এবং ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরুন্নবী মানিক, সদস্যসচিব মোতাছিম বিল্লাহ ও সদস্য জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরুন্নবী মানিক। তিনি বলেন, আমাদের উত্থাপিত সাত দফা দাবি কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। এর আগে মঙ্গলবার ইসলামী ব্যাংকের ভুক্তভোগী শেয়ারহোল্ডার ও গ্রাহকদের পক্ষে গভর্নরের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক আলোচনার উদ্যোগ নেওয়ায় ফোরামের পক্ষ থেকে গভর্নরকে ধন্যবাদ জানানো হয়েছে।

নুরুন্নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যার বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়ম বা নৈতিক প্রশ্ন নেই। একই সঙ্গে পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য, নৈতিক ও দলনিরপেক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

তার ভাষ্য, সাত দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হলে গ্রাহকদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে। এতে ব্যাংকের প্রতি আস্থা পুনরুদ্ধার হবে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও শক্তিশালী ভিত্তির ওপর এগিয়ে যাবে।

ফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে- অংশীজনদের সঙ্গে আলোচনা করে সৎ, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, ২০১৭ সালে মালিকানা হারানো শেয়ারহোল্ডারদের অধিকার পুনর্বহাল, ব্যাংক লুটপাটের অভিযোগের বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ইসলামী ব্যাংকগুলোকে ঘিরে সৃষ্ট আতঙ্ক দূর করা, লুণ্ঠিত অর্থ উদ্ধার ও সংশ্লিষ্টদের সম্পদ বাজেয়াপ্ত করা, ব্যাংক কোম্পানি আইনের ১৮/ক ধারা সংশোধনের মাধ্যমে বিতর্কিত সুযোগ বাতিল এবং ইসলামী ব্যাংক বিষয়ে জাতীয় সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার।

ইএআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow